‘সবর-মবর (অপেক্ষা) এখন বাদ। না না, কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব। মাইর খাওয়ার মধ্যিই নেই, মাইর খাওয়ার মধ্যিই নেই। একটা মারবে, দুইটা মারবো, সেই ব্যবস্থা...।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এসব কথা বলতে শোনা যায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে। এ ছাড়া আজ শুক্রবার রাত নয়টার কিছু সময় আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন আমির হামজা।
নিজের হাস্যোজ্জ্বল একটা ছবি দিয়ে লেখা, ‘একটা মারলে দুইটা মারবো! কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব।—মুফতি আমির হামজা।’আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজে এই ফটোকার্ড শেয়ার করে পরে সরিয়ে ফেলা হয়পরে অবশ্য আমির হামজার পেজ থেকে ফটোকার্ডটি সরিয়ে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার পরপর ফটোকার্ডটি সরিয়ে নেওয়ার আগে রি–অ্যাকশন পড়ে ২১ হাজার ৮০০। মন্তব্য করেন ১ হাজার ৯০০ জন।
শেয়ার হয়েছে ৪৮৩ বার।খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো

ফেনীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, দুই মোটরসাইকেলে আগুন, আহত ১৮
‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য খবর
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে আগুনের মামলা, আসামি ৫ হাজারের বেশি
বোরকা পরে আসে ডাকাত দল, লুট করে গ্যাস কারখানার আড়াই টন তামার তার
নদীর দখল ও দূষণের চিত্র নিয়ে মাগুরা বন্ধুসভার তথ্যচিত্র নির্মাণ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন