advertisement

৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছে: শফিকুর রহমান

৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছে: শফিকুর রহমান
রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে শুক্রবার সন্ধ্যায় ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান
ফটো কার্ড প্রিন্ট

২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর অনেকে রাতারাতি বদলে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, গণ–অভ্যুত্থান পর্যন্ত বর্তমান ক্ষমতাসীন দল ও জামায়াতের জাতির প্রতি অঙ্গীকার ও বক্তব্য এক ছিল। তবে ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছে। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি ও দখলবাজি আগের চেয়ে আরও বেশি গতিতে চালানো হচ্ছে।

একটি রাজনৈতিক পক্ষ এখান থেকে সরতেই পারছে না।আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক অনুষ্ঠানে শফিকুর রহমান এ কথা বলেন।

‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শিরোনামে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত ছাত্রপ্রতিনিধিদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের এ মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, গণভোট অনুষ্ঠিত হয়েছিল রাষ্ট্র সংস্কারের জন্য, পরিচালনার জন্য নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন মডেল সিয়ামের মৃত্যু: ৩ সহকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ মডেল সিয়ামের মৃত্যু: ৩ সহকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজধানীর পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ এবার ইসির সংলাপ নিয়েও জামায়াত-এনসিপির ভিন্ন অবস্থান এবার ইসির সংলাপ নিয়েও জামায়াত-এনসিপির ভিন্ন অবস্থান আ’লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে যশোরে কঠোর নিরাপত্তা বলয় আ’লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে যশোরে কঠোর নিরাপত্তা বলয়
advertisement

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন

চাঁদপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির দুটি আসনসহ বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মডেল সিয়ামের মৃত্যু: ৩ সহকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর উত্তরায় তরুণ মডেল মাহমুদুল হাসান সিয়ামের (১৭) মৃত্যুর ঘটনায় গ্রেফতার তিন সহকর্মীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার

মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার
গ্রেপ্তার রবিউল ইসলাম (বাঁয়ে হাতকড়া পরা)

নাগরিকদের মুঠোফোনের কল ডিটেইলস রেকর্ডসহ (সিডিআর) বিভিন্ন স্পর্শকাতর ও ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির অভিযোগে রবিউল ইসলাম (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ গত বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।পুলিশের দাবি, রবিউল একটি তথ্য পাচার চক্রের সক্রিয় সদস্য।

অর্থের বিনিময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত এসব তথ্য বিক্রি করা হচ্ছিল, যা নাগরিকের গোপনীয়তাকে ঝুঁকির মুখে ফেলেছে।এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপকমিশনার মো. নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘নাগরিকদের ব্যক্তিগত ও গোপনীয় তথ্যই ছিল রবিউল চক্রের বেচাকেনার পণ্য।

মুঠোফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) থেকে শুরু করে বিভিন্ন স্পর্শকাতর তথ্য অবৈধভাবে সংগ্রহ করে অর্থের বিনিময়ে বিক্রি করতেন তাঁরা।’পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রবিউল ও তাঁর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সিডিআরসহ বিভিন্ন গোপনীয় তথ্য অবৈধভাবে সংগ্রহ করে আসছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন