advertisement

এবার ইসির সংলাপ নিয়েও জামায়াত-এনসিপির ভিন্ন অবস্থান

এবার ইসির সংলাপ নিয়েও জামায়াত-এনসিপির ভিন্ন অবস্থান
বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি
ফটো কার্ড প্রিন্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা মনে করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁদের দলীয়ভাবে আলাদা মতবিনিময় করার বিষয়টি ভালোভাবে নেয়নি জামায়াতে ইসলামী। ১১–দলীয় ঐক্যের সবচেয়ে বড় দল জামায়াত চেয়েছিল, প্রধানমন্ত্রীর সঙ্গে তারা বসবে জোটগতভাবে। এখন নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ নিয়েও কার্যত ভিন্ন অবস্থান নিয়েছে জামায়াত ও এনসিপি।নির্বাচন কমিশন এরই মধ্যে নিবন্ধিত দলগুলোকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছে।

সংলাপের প্রথম দিনে রোববার ১১–দলীয় ঐক্যের তিনটি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। দল তিনটি হলো—জামায়াত, এলডিপি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। অন্য দলগুলোকে ডাকা হয়েছে পরের দুই দিন। জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক এনসিপি ও আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে আগামী ১ ডিসেম্বর।জামায়াতসহ ১১–দলীয় ঐক্যের বেশির ভাগ দল চাইছে, ইসির সঙ্গে সংলাপ হবে জোটগতভাবে। তবে এনসিপি এককভাবেই সংলাপে যেতে চায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা মতবিনিময়ের পর এখন ইসির সংলাপে এনসিপির আলাদাভাবে যেতে চাওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।এমন পরিস্থিতির মধ্যে শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন মডেল সিয়ামের মৃত্যু: ৩ সহকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ মডেল সিয়ামের মৃত্যু: ৩ সহকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজধানীর পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছে: শফিকুর রহমান ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছে: শফিকুর রহমান আ’লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে যশোরে কঠোর নিরাপত্তা বলয় আ’লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে যশোরে কঠোর নিরাপত্তা বলয়
advertisement

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন

চাঁদপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির দুটি আসনসহ বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মডেল সিয়ামের মৃত্যু: ৩ সহকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর উত্তরায় তরুণ মডেল মাহমুদুল হাসান সিয়ামের (১৭) মৃত্যুর ঘটনায় গ্রেফতার তিন সহকর্মীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার

মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার
গ্রেপ্তার রবিউল ইসলাম (বাঁয়ে হাতকড়া পরা)

নাগরিকদের মুঠোফোনের কল ডিটেইলস রেকর্ডসহ (সিডিআর) বিভিন্ন স্পর্শকাতর ও ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির অভিযোগে রবিউল ইসলাম (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ গত বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।পুলিশের দাবি, রবিউল একটি তথ্য পাচার চক্রের সক্রিয় সদস্য।

অর্থের বিনিময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত এসব তথ্য বিক্রি করা হচ্ছিল, যা নাগরিকের গোপনীয়তাকে ঝুঁকির মুখে ফেলেছে।এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপকমিশনার মো. নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘নাগরিকদের ব্যক্তিগত ও গোপনীয় তথ্যই ছিল রবিউল চক্রের বেচাকেনার পণ্য।

মুঠোফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) থেকে শুরু করে বিভিন্ন স্পর্শকাতর তথ্য অবৈধভাবে সংগ্রহ করে অর্থের বিনিময়ে বিক্রি করতেন তাঁরা।’পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রবিউল ও তাঁর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সিডিআরসহ বিভিন্ন গোপনীয় তথ্য অবৈধভাবে সংগ্রহ করে আসছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন