দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হলে এত দিনে বাংলাদেশের ইউরোপ-আমেরিকা হয়ে যাওয়ার কথা ছিল।
তবে তাঁরা ইউরোপ-আমেরিকা হতে চান না, একটি ভালো বাংলাদেশ চান।আজ শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুর রহমান এ কথা বলেন।জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, সংসদে এ বিষয়ে জবাবদিহি চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আগের চেয়ে পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেছেন। অতীতেও দায়িত্বে থাকা মন্ত্রীরা একই কথা বলেছেন।
তাঁদের এই বক্তব্য ঠিক হলে এত দিনে বাংলাদেশ ইউরোপ-আমেরিকার মতো হয়ে যাওয়ার কথা ছিল।তবে তিনি ইউরোপ-আমেরিকার মতো নয়, একটি ভালো বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সূত্র: প্রথম আলো

সিনেমা ও নাটকের ব্যস্ততায় দীপা, জন্মদিন কাটবে যেভাবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন