advertisement

বছরের শেষ ম্যাচটা খেললেন মেসি, কেমন গেল তাঁর ২০২৬

বছরের শেষ ম্যাচটা খেললেন মেসি, কেমন গেল তাঁর ২০২৬
ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০২৬ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচ খেলেছেন মেসি।
ফটো কার্ড প্রিন্ট

ফুটবল মাঠে একজনের আলোয় ঝলমল করতে পারে পুরো স্টেডিয়াম। কিন্তু সেই আলোয় সব সময় আলোকিত হয় না একটি দল। লিওনেল মেসির ২০২৬ সালটা যেন সেই কথারই প্রতিচ্ছবি। যুক্তরাষ্ট্রে আবারও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মৌসুম শুরু করেছিল ইন্টার মায়ামি। কিন্তু প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে। তাতেই শেষ হয়ে গেছে ২০২৬ সালে মেসির ফুটবল সূচি।

এ বছর আর ম্যাচ নেই তাঁর।প্লে-অফে তিন ম্যাচ সিরিজে দ্বিতীয় ম্যাচে কলম্বাস ক্রুর মাঠে ১-০ গোলে হারে ইন্টার মায়ামি। যোগ করা সময়ে সান্তিয়াগো রদ্রিগেজের গোলে নিশ্চিত হয়েছে এই হার। প্রথম ম্যাচে দলটি হেরেছিল ৩-০ গোলে।

প্রথম দুই ম্যাচেই হারায় মায়ামি আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি।ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০২৬ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে মেসি গোল করেছেন ৪১টি, অ্যাসিস্ট ২১টি।দলের এমন বিদায়ের মধ্যেও মেসির ব্যক্তিগত পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পঞ্চায়েতের ফুলেরায় হঠাৎ কেভিন পিটারসেন, মাথায় গামছা পঞ্চায়েতের ফুলেরায় হঠাৎ কেভিন পিটারসেন, মাথায় গামছা বুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারত বুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারত বিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদো বিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদো দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’ দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’
advertisement

৩১ ডিসেম্বরের মধ্যে এনটিআরসিএর বিজ্ঞপ্তি প্রকাশের দাবি

চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরবর্তী নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের দাবি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিশুযত্ন শুধু মায়ের দায়িত্ব নয়

শিশুযত্ন শুধু মায়ের দায়িত্ব নয়
শিশুর সঙ্গে মা–বাবার ইতিবাচক, আনন্দঘন মুহূর্ত শিশুর স্নায়ু শান্ত করে

ঢাকায় ১৪-১৫ নভেম্বর অনুষ্ঠিত হলো ‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’। সিনারগোস বাংলাদেশ, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট এবং বিশ্বব্যাংক গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন নীতিনির্ধারক, শিশুযত্ন সেবাদানকারী প্রতিষ্ঠান, গবেষক, উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বাংলাদেশে শিশুযত্ন সেবাকে নীতিগত অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।সম্মেলনের আলোচনায় নারীর অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে শিশুযত্ন সেবার গুরুত্ব বিশেষভাবে উঠে এসেছে। এটি নিঃসন্দেহে জরুরি। তবে শিশুযত্নকে প্রধানত নারীর কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করে দেখার মধ্যে একটি ঝুঁকিও রয়েছে। এতে প্রচলিত সেই ধারণাই আরও শক্তিশালী হতে পারে যে সন্তান লালনপালনের মূল দায়িত্ব মায়ের।

এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করে শুধু শিশুযত্ন কেন্দ্রের সংখ্যা বাড়ালে কাঙ্ক্ষিত সামাজিক পরিবর্তন আসবে না।বিশ্বব্যাংকের সাম্প্রতিক ‘সিনথেসিস নোট: হোয়াট ফ্যামিলিজ নিড, হোয়াট প্রোভাইডারস ডেলিভার, অ্যান্ড হয়ার দ্য গ্যাপস রিমেইন’ শীর্ষক গবেষণা বাংলাদেশের শিশুযত্ন সেবার বাস্তবতা তুলে ধরেছে।কর্মজীবী মা-বাবার শিশু থাকবে কার কাছেগবেষণায় দেখা গেছে, শহরাঞ্চলে শ্রমশক্তির বাইরে থাকা ৩৮ দশমিক ৪ শতাংশ নারী কাজ না খোঁজার প্রধান কারণ হিসেবে শিশুযত্নের দায়িত্বকে উল্লেখ করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেশে-বিদেশে যেখানে যাই কাস্টমস ও এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী

দেশে-বিদেশে যেখানে যাই কাস্টমস ও এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী
বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট (বার্তা)’ প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

‘দেশে-বিদেশে যেখানে যাই সেখানেই আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে কথা শুনতে হয়’—এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।আজ শনিবার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী।

দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে স্থানীয় ঋণপত্রের (লোকাল এলসি) তথ্য আদান–প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘আমি কাস্টমসকে...এনবিআর ইজ বিকামিং অ্যান ইস্যু।

যেখানে যাচ্ছি এনবিআর সম্বন্ধে...এই জাপানে যাচ্ছি, কোরিয়ায় যাচ্ছি, এনবিআরের ব্যাপারটা তাঁরা বারবার সামনে নিয়ে আসছে।’এ সময় অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সুতরাং এখানে আমি আপনাদের অনুরোধ করব, শুধু এনবিআর না, সবকিছুর বিষয়ে পারস্পরিক আলোচনা প্রক্রিয়া আমরা অব্যাহত রাখতে চাই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন