ক্রিকেট মাঠে কেভিন পিটারসেনকে অনেক রূপেই দেখা গেছে। কখনো বিধ্বংসী ব্যাটসম্যান, কখনো অধিনায়ক, কখনো ধারাভাষ্যকার। কিন্তু মাথায় গামছা, গায়ে কুর্তা-পায়জামা পরে উত্তর প্রদেশের এক কাল্পনিক গ্রামের বাসিন্দা হয়ে যাবেন, সেটা বোধ হয় তাঁর ভক্তরাও ভাবেননি। গ্রামটির নাম ফুলেরা। জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর সেই গ্রাম।
আর সেখানে এবার হাজির ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান পিটারসেন!শুক্রবার সন্ধ্যায় একটি ছবি প্রকাশ করে চমকে দিয়েছিল প্রাইম ভিডিও ইন্ডিয়া। ছবিতে দেখা যাচ্ছিল, মাথায় গামছা বাঁধা পিটারসেনকে ধরে রেখেছেন দুই গ্রামবাসী। তাঁদের একজন আবার মোটরসাইকেলে বসা। ছবির সঙ্গে লেখা ছিল, ‘একটু দাঁড়ান...ফুলেরায় কেভিন পিটারসেন কী করছেন?’‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুম মুক্তি পাবে ৩ ডিসেম্বর, প্রাইম ভিডিওতে।
সেখানে পিটারসেনের উপস্থিতি কতটা, তা অবশ্য এখনো পরিষ্কার নয়।রহস্যটা অবশ্য বেশিক্ষণ রাখতে পারেনি প্রাইম ভিডিও।
সূত্র: প্রথম আলো

বছরের শেষ ম্যাচটা খেললেন মেসি, কেমন গেল তাঁর ২০২৬
বুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারত
বিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদো
দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই
দাবা, বই আর নব্বই দশকের মন নিয়ে বার্সায় ‘আরেক রাফিনিয়া’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন