বিপিও ও তথ্যপ্রযুক্তি সেবা (আইটিইএস) খাতের রপ্তানিতে নগদ প্রণোদনা ৬ থেকে ১০ শতাংশে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সভাপতি ফয়সল আলিম। তাঁর মতে, এ সহায়তা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে এবং রপ্তানি আয় ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎকালে এ প্রস্তাব দেওয়া হয়।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাক্কো।সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, সাক্ষাৎকালে দেশের বিপিও ও আইটিইএস শিল্পের উন্নয়নে বিপিও ভিলেজ প্রতিষ্ঠা, আইটিইএস খাতের রপ্তানি নগদ প্রণোদনা বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সূত্র: প্রথম আলো

চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন
চারটি পাঞ্জাবির অর্ডারে শুরু, এখন ৩৫০ নারীর জীবিকার ভরসা জামালপুরের হেনা
পুকুরে ভাসছিল শিশু রাইসার নিথর দেহ, তাকে তুলতে গিয়ে পাওয়া গেল ফারিহার লাশ
কেন চেষ্টা করেও শহরটি জয় করতে পারেননি গ্রেট আলেকজান্ডার
নির্ভুল হাদিস সংরক্ষণে হাজার বছরের পদ্ধতি: ‘সনদ’ ও ‘ইজাজত’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন