ইসলামি জ্ঞানচর্চার ইতিহাসে জ্ঞান অর্জনের পাশাপাশি তার বিশুদ্ধতা, প্রামাণিকতা ও সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
কোনো জ্ঞান বা বক্তব্যের উৎস কী, তা কার কাছ থেকে বর্ণিত হয়েছে এবং বর্ণনাকারীদের মাধ্যমে তা কতটা নির্ভরযোগ্যভাবে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছেছে—এসব বিষয় যাচাইয়ের একটি সুসংবদ্ধ পদ্ধতি গড়ে তুলেছেন মুসলিম মনীষীরা।এ পদ্ধতির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো সনদ ও ইজাজতব্যবস্থা।সনদব্যবস্থা ইসলামি জ্ঞানচর্চাকে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছে। বিশেষত হাদিসশাস্ত্রে এর গুরুত্ব অপরিসীম।
অন্যদিকে ইজাজতব্যবস্থা জ্ঞান অর্জন, পাঠদান ও বর্ণনার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ককে একটি ধারাবাহিক ও জবাবদিহিমূলক কাঠামো দিয়েছে।কয়েক শতাব্দী ধরে মুসলিম বিশ্বের মসজিদ, মাদ্রাসা ও জ্ঞানকেন্দ্রগুলোতে এ দুটি ব্যবস্থার চর্চা ইসলামি শিক্ষার ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।সনদব্যবস্থার পরিচয় আরবি ভাষায় ‘সনদ’ শব্দের অর্থ নির্ভর করা বা অবলম্বন করা।
সূত্র: প্রথম আলো

চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন
চারটি পাঞ্জাবির অর্ডারে শুরু, এখন ৩৫০ নারীর জীবিকার ভরসা জামালপুরের হেনা
পুকুরে ভাসছিল শিশু রাইসার নিথর দেহ, তাকে তুলতে গিয়ে পাওয়া গেল ফারিহার লাশ
কেন চেষ্টা করেও শহরটি জয় করতে পারেননি গ্রেট আলেকজান্ডার
ফুটবল খেলতে গিয়ে চোট, অস্ত্রোপচারের পর ক্রাচে ভর দিয়ে হাঁটছেন জোহরান মামদানি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন