যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে রানওয়েতে যাওয়ার সময় দুটি উড়োজাহাজের ডানায় ধাক্কা লেগেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে একটি উড়োজাহাজ অন্যটির ডানায় ধাক্কা দেয়।
গত বছর জানুয়ারিতে এই বিমানবন্দরেই একটি যাত্রীবাহী উড়োজাহাজ ও সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৬৭ জন নিহত হয়েছিলেন। তবে শুক্রবারের এই ঘটনায় কেউ হতাহত হননি। কিন্তু কী কারণে সংঘর্ষ হলো, তা তদন্ত করে দেখবে এফএএ। দুটি উড়োজাহাজই আমেরিকান এয়ারলাইনসের। এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজ দুটিকে গেটে ফিরিয়ে আনা হয়েছে।
রক্ষণাবেক্ষণ দলের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার জন্য সেগুলোর কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।উড্ডয়নের জন্য রানওয়েতে যাওয়ার সময় আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৬৩৮-এর ধাক্কায় ফ্লাইট ২১৫২-এর ডানা ক্ষতিগ্রস্ত হয়।
সূত্র: প্রথম আলো

একের পর এক মামলার পর, এবার তিশার পাল্টা মামলা— শেষটা কোথায়
সীমান্ত
মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবন–প্রতিষ্ঠান থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ, দেওয়া হচ...
এইচপিভি টিকায় কমবে কিশোরীদের জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি
প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, ৫০তম বিসিএসের ফল প্রকাশে ৭২ ঘণ্টার আলটিমেটাম

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন