যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে রানওয়েতে যাওয়ার সময় দুটি উড়োজাহাজের ডানায় ধাক্কা লেগেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে একটি উড়োজাহাজ অন্যটির ডানায় ধাক্কা দেয়।
গত বছর জানুয়ারিতে এই বিমানবন্দরেই একটি যাত্রীবাহী উড়োজাহাজ ও সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৬৭ জন নিহত হয়েছিলেন। তবে শুক্রবারের এই ঘটনায় কেউ হতাহত হননি। কিন্তু কী কারণে সংঘর্ষ হলো, তা তদন্ত করে দেখবে এফএএ। দুটি উড়োজাহাজই আমেরিকান এয়ারলাইনসের। এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজ দুটিকে গেটে ফিরিয়ে আনা হয়েছে।
রক্ষণাবেক্ষণ দলের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার জন্য সেগুলোর কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।উড্ডয়নের জন্য রানওয়েতে যাওয়ার সময় আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৬৩৮-এর ধাক্কায় ফ্লাইট ২১৫২-এর ডানা ক্ষতিগ্রস্ত হয়।
সূত্র: প্রথম আলো

‘আমার বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে' বলে অসুস্থ বাবার আহাজারি
ড্রাইভিং শেখানোর নামে গোপনে নারীর ছবি-ভিডিও ধারণ, ২০ লাখ টাকা আদায়ের অভিযোগ
শত্রুকে মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী, জানান দিল দুর্গম স্বর্ণদ্বীপে
বাঙালি ও মাছের মুড়ো নিয়ে যা লিখেছিলেন ‘সানন্দা’র সাবেক সম্পাদক সদ্যপ্রয়াত শর্মিলা বস...
আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিতে সোফিয়ায় যাচ্ছে বাংলাদেশের ছয় শিক্ষার...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন