advertisement

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিতে সোফিয়ায় যাচ্ছে বাংলাদেশের ছয় শিক্ষার্থী

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিতে সোফিয়ায় যাচ্ছে বাংলাদেশের ছয় শিক্ষার্থী
ফটো কার্ড প্রিন্ট

২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২৬) শুরু হচ্ছে। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় আগামী ২ থেকে ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। বিশ্বের প্রায় ৫০টি দেশের অনূর্ধ্ব-১৬ বছর বয়সী শিক্ষার্থীরা এতে অংশ নেবে।এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে ছয় সদস্যের একটি দল।

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ উদ্যোগে আয়োজিত ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড থেকে বিভিন্ন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছে দলটি।এবারের অলিম্পিয়াডে বাংলাদেশ দলের সদস্যরা হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আবরার জাহিন পাঠান, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আহমেদ সাদ ও মোহাম্মদ সাইফান হায়দার, এস.এফ.এক্স. গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী কাজী সুনেহ্‌রা ইসলাম সমৃদ্ধি ও মারজানা মানহা এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নাশওয়ান হক মাহির।দলের প্রধান দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক এবং এসপিএসবির সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী।

সহকারী দলনেতা হিসেবে রয়েছেন বিডিজেএসওর সমন্বয়ক মো. রেজাউল ইসলাম এবং একাডেমিক সমন্বয়ক ফারজানা আক্তার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘আমার বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে' বলে অসুস্থ বাবার আহাজারি ‘আমার বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে' বলে অসুস্থ বাবার আহাজারি ড্রাইভিং শেখানোর নামে গোপনে নারীর ছবি-ভিডিও ধারণ, ২০ লাখ টাকা আদায়ের অভিযোগ ড্রাইভিং শেখানোর নামে গোপনে নারীর ছবি-ভিডিও ধারণ, ২০ লাখ টাকা আদায়ের অভিযোগ শত্রুকে মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী, জানান দিল দুর্গম স্বর্ণদ্বীপে শত্রুকে মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী, জানান দিল দুর্গম স্বর্ণদ্বীপে বাঙালি ও মাছের মুড়ো নিয়ে যা লিখেছিলেন ‘সানন্দা’র সাবেক সম্পাদক সদ্যপ্রয়াত শর্মিলা বসুঠাকুর বাঙালি ও মাছের মুড়ো নিয়ে যা লিখেছিলেন ‘সানন্দা’র সাবেক সম্পাদক সদ্যপ্রয়াত শর্মিলা বস... ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে দুই উড়োজাহাজের ধাক্কা ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে দুই উড়োজাহাজের ধাক্কা
advertisement

৯ বছর বয়সেই হাফেজ, একই দিনে হিফজ সম্পন্ন করল পটিয়ার দুই ভাই

চট্টগ্রামের পটিয়ায় একই পরিবারের ৯ বছর বয়সী দুই শিশু দুই বছরে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। তারা হলো হোসাইন মো. তাওসিফ রেজা ও আবরার জামিল...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পলাতক স্বৈরাচার কখনো ফিরতে পারবে না : জাহেদ উর রহমান

যেন শেখ হাসিনা তো বটেই, তার পার্টিরও কবর রচিত হয়। এটা জোর করে করতে হবে না, তাদের অপকর্মের মাত্রা এতটাই বেশি যে মানুষ মন থেকে সেটা উপলব্ধি করেই তাদের প্রত্যাখ্যান করবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যশোরে খেজুরের রস-গুড়ে ১২৫ কোটি টাকার বাণিজ্যের আশা

যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়ন দেবালয় গ্রামের গাছি আব্দুর রাজ্জাক (৬৫)। খেজুরের গুড় উৎপাদনে বিশেষ অবদান রাখায় দুইবার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন