advertisement

টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো তৈরির প্রস্তুতি নিচ্ছে বিটিএমএ

ফটো কার্ড প্রিন্ট
টেক্সটাইল শিল্পের শ্রমিকদের জন্য ন্যায্য, বাস্তবসম্মত ও যুগোপযোগী নিম্নতম মজুরি কাঠামো নির্ধারণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গঙ্গার পানি, হাদি হত্যার বিচারসহ
সরকারকে জামায়াতের ২৩ প্রস্তাব গঙ্গার পানি, হাদি হত্যার বিচারসহ সরকারকে জামায়াতের ২৩ প্রস্তাব সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ২০ টাকার পরীক্ষায় ৯০০ টাকা আদায়ের অভিযোগ টাঙ্গাইল মেডিকেলে ২০ টাকার পরীক্ষায় ৯০০ টাকা আদায়ের অভিযোগ টাঙ্গাইল মেডিকেলে নেটওয়ার্কের বাইরে ভোলার দুই চর, সতর্কবার্তা না পেয়ে ফসল হারালেন কৃষক নেটওয়ার্কের বাইরে ভোলার দুই চর, সতর্কবার্তা না পেয়ে ফসল হারালেন কৃষক ভালোবাসা দিবসে বাংলাদেশের ক্রিকেটে বিষাদের ছায়া ভালোবাসা দিবসে বাংলাদেশের ক্রিকেটে বিষাদের ছায়া
advertisement

আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার অনুষ্ঠান উদ্বোধন করা হয়

উৎসব-আনন্দে চতুর্থ ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে চট্টগ্রামে। আজ শনিবার দুপুরে বন্দর স্টেডিয়াম নামে পরিচিত শহরের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় সংগীত বাজিয়ে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় এই পর্বের। এ বছর ৭৭টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছিল, যার মধ্যে ৫০টি দলকে নেওয়া হয়।

আজ আটটি দলের মধ্যে চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধন শেষে খেলায় বলের দখল ও গোলের উচ্ছ্বাসে মেতে উঠেন খেলোয়াড়েরা।জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার অনুষ্ঠান উদ্বোধন করা হয় অতিথি ও খেলোয়াড়েরা বেলুন উড়িয়ে খেলা শুরু করেন চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির খেলোয়াড়দের বল দখলের লড়াই বল দখলের লড়াইয়ে খেলোয়ারেরা সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং–এর খেলার দৃশ্য বল নিয়ন্ত্রণের চেষ্টায় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও প্রিমিয়ার ইউনিভার্সিটির দলের খেলা গোল দেওয়ার পর সতীর্থদের উল্লাস প্রতিযোগিতাপূর্ণ খেলায় বল নিয়ন্ত্রণে নেওয়া বল রুখে দিলেন গোলরক্ষক

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিলে যাদের চিহ্নিত করা যাবে, তাদের বাড়িঘর গুঁড়িয়ে দিতে হবে

কার্যক্রম নিষিদ্ধ দলের মিছিলে যাদের চিহ্নিত করা যাবে, তাদের বাড়িঘর গুঁড়িয়ে দিতে হবে
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। গতকাল শুক্রবার সন্ধ্যায় আখাউড়ায়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মিছিল করলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা–কর্মীদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল শুক্রবার সন্ধ্যায় আখাউড়া পৌরসভার আদর আলী কমপ্লেক্সের সামনে এক সমাবেশে মো. সিরাজুল ইসলাম এ হুঁশিয়ারি দেন। তাঁর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের আখাউড়া উপজেলার নেতা–কর্মীরা উপজেলার রেলওয়ে স্কুল–সংলগ্ন লেভেল ক্রসিং এলাকায় একটি মিছিল করেন।

মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের আখাউড়া জংশন সাধারণ সম্পাদক রেজায়েন রাব্বি ভুঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের ছেলে ছাত্রলীগের কর্মী শেখ ইমরান হোসেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আফগানিস্তানে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, আহত শতাধিক

আফগানিস্তানে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, আহত শতাধিক
আফগানিস্তানের মানচিত্র

আফগানিস্তানে একটি বিদ্যালয়ের কাছে বিস্ফোরণে অন্তত ১০ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১০ জন। দেশটির এক মুখপাত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আজ শনিবার সকালে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনাস্থল কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের আন্দারসির এলাকা।এই মুখপাত্রের নাম আবদুল মতিন কোয়ানি। তিনি এক্সে লিখেছেন, প্রাথমিক তদন্তে বিস্ফোরণের কারণ জানা গেছে।

পাশের খনি কোম্পানিগুলোর একটি বিস্ফোরক ডিপো আছে। সেখানে ‘অবহেলা ও অসাবধানতার’ কারণে বিস্ফোরণটি ঘটেছে।কোয়ানি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে।সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও ছড়িয়েছে। তাতে দেখা যায়, আহত কয়েকটি শিশুকে গাড়ি থেকে নামানো হচ্ছে। এরপর তাদের কোলে করে আসাদাবাদের একটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হচ্ছে। চারপাশে দাঁড়িয়ে তা দেখছিল বহু মানুষ।হাসপাতালের ভেতরের কিছু ছবিও এসেছে।

তাতে দেখা যায়, শিশুরা পাশাপাশি শয্যায় শুয়ে আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন