স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়। তবে দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না।
ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক, অপাঙ্ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি।আজ শনিবার রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রায় দুই সপ্তাহ বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, বাসে আগুন, বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের বেশ কিছু ঘটনা ঘটে।
পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব সহিংসতা চালিয়েছে।
সূত্র: প্রথম আলো

জামানত হারানো আলমগীরকেই ফের মনোনয়ন দিলো ইসলামী আন্দোলন
গঙ্গার পানি, হাদি হত্যার বিচারসহ
সরকারকে জামায়াতের ২৩ প্রস্তাব

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন