দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সাপ্তাহিক কাউন্টারপয়েন্ট আয়োজিত আলোচনা সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহানসহ আমন্ত্রিত অতিথিরাবিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, দেশের অর্থনীতির বড় তিনটি সমস্যা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে না পারা এবং কর আদায়ে দুর্বলতা। এসব সমস্যা দীর্ঘদিনের এবং এর সঙ্গে রাজনৈতিক স্বার্থ জড়িয়ে গেছে।
ফলে নতুন সরকারের জন্য অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করা সহজ হবে না।আজ শনিবার ঢাকার একটি হোটেলে সাপ্তাহিক কাউন্টারপয়েন্ট আয়োজিত ‘দেশের অর্থনীতির বর্তমান অবস্থা: বিএনপি উত্তরাধিকারসূত্রে কী পেয়েছে, কী অর্জন করেছে এবং সামনে কী আসছে’ শীর্ষক সেমিনারে নির্ধারিত আলোচক হিসেবে তিনি এ কথা বলেন।সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অন্য দুই নির্ধারিত আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সায়মা হক এবং পানাম ইনস্টিটিউটের চেয়ারপারসন জ্যোতি রহমান।
সূত্র: প্রথম আলো

আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান, সেরাদের সেরা বিএসআরএম স্টিলস
দেশে-বিদেশে যেখানে যাই কাস্টমস ও এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী
সোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়াল
মার্কিন শুল্ক আরোপ হলে চাপে
পড়তে পারে দেশের তিন খাত
দেশের বাজারে এলো ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন