বইয়ের পাতা থেকে জীবনের গভীর উপলব্ধি—এমনই এক চিন্তামূলক পরিবেশে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস চরিত্রহীন নিয়ে পাঠচক্রের আসর করেছে সাভার বন্ধুসভা। ২৫ নভেম্বর বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এই আসর বসে।পাঠচক্র সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জান্নাতুল ফেরদাউস। শুরুতে তিনি উপন্যাসটির পটভূমি এবং প্রধান চরিত্র সতীশ, সাবিত্রী, কিরণময়ী ও উপেন্দ্রের ভূমিকা সংক্ষেপে তুলে ধরেন।
আলোচনার সূচনা করে সঞ্চালক বলেন, ‘সমাজ যাকে চরিত্রহীন বলে, সে আসলেই চরিত্রহীন কি না—এই প্রশ্নটিই শরৎচন্দ্র আমাদের সামনে জোরালোভাবে তুলে ধরেছেন।’এরপর উপস্থিত সদস্যরা উপন্যাসের নিজেদের পছন্দের অংশ পাঠ করে শোনান।
পাঠের পাশাপাশি চরিত্রগুলোর মনস্তত্ত্ব, সামাজিক অবস্থান, আত্মমর্যাদা ও মানবিক দ্বন্দ্ব নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর প্রতিনিধি শামসুজ্জামান সামস্, উপদেষ্টা ফরহাদ হোসেন, সভাপতি জয়নুল আবেদিন, সহসভাপতি দিবাকর বিনতে আলম, সাধারণ সম্পাদক তানজিল তাবাসসুম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়ম ঘোষ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, বন্ধু মেহেদী হাসানসহ অন্য বন্ধুরা।পাঠ আলোচনায় উঠে আসে সাবিত্রীর আত্মমর্যাদা, কিরণময়ীর বিদ্রোহী মানসিকতা এবং সতীশের দ্বিধাগ্রস্ত চরিত্র।
সূত্র: প্রথম আলো

বিজ্ঞানচর্চায় প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউজিসি চেয়ারম্যান
রাজধানীতে রাতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার
চারজন ঘিরে ধরে, তিনজনের পকেটেই ছিল চাপাতি
রাজধানীর পল্লবীতে ‘দুই ভাড়াটের বিরোধে’ প্রাণ গেল যুবকের
আয়াতুল কুরসি: শুধু মুখস্থ নয়, অর্থ জানলে যেভাবে বদলে যাবে ভয়ের রাত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন