advertisement

রাজধানীতে পৃথক এলাকায় দুই পরিবহনে অগ্নিসংযোগ

রাজধানীতে পৃথক এলাকায় দুই পরিবহনে অগ্নিসংযোগ
মিরপুর ১০ ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে পৃথক দুটি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে মোহাম্মদপুরে পুলিশের একটি গাড়ি ও সন্ধ্যায় মিরপুরে চলন্ত বাসে এই আগুনের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে পুলিশ জড়িত কাউকে শনাক্তও করতে পারেনি।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম প্রথম আলোকে বলেন, আজ ভোর সাড়ে চারটার দিকে এসপিবিএন-১-এর রোডসাইড ওয়ার্কশপের বাইরে রাখা অকেজো গাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। ঘটনাস্থলে একজন সাব-ইন্সপেক্টর ও দুজন কনস্টেবল পাহারায় থাকলেও দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আগুনে গাড়ির ইঞ্জিনের ক্ষতি না হলেও সিট পুড়ে আনুমানিক ৬০ থেকে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিজ্ঞানচর্চায় প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউজিসি চেয়ারম্যান বিজ্ঞানচর্চায় প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউজিসি চেয়ারম্যান রাজধানীতে রাতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার রাজধানীতে রাতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার চারজন ঘিরে ধরে, তিনজনের পকেটেই ছিল চাপাতি চারজন ঘিরে ধরে, তিনজনের পকেটেই ছিল চাপাতি রাজধানীর পল্লবীতে ‘দুই ভাড়াটের বিরোধে’ প্রাণ গেল যুবকের রাজধানীর পল্লবীতে ‘দুই ভাড়াটের বিরোধে’ প্রাণ গেল যুবকের আয়াতুল কুরসি: শুধু মুখস্থ নয়, অর্থ জানলে যেভাবে বদলে যাবে ভয়ের রাত  আয়াতুল কুরসি: শুধু মুখস্থ নয়, অর্থ জানলে যেভাবে বদলে যাবে ভয়ের রাত 
advertisement

দেশে ভাঙচুর করে ভারতে পলায়ন, ফেরার পথে সীমান্তে আটক টুঙ্গিপাড়ার যুবক

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় প্রান্ত তালুকদার (২০) নামে টুঙ্গিপাড়ার এক যুবককে আটক করেছে বিজিবি। গোপালগঞ্জে ভাঙচুর ও রাজনৈতিক মিছিলে অংশ নেওয়ার অভিযোগের কথাও জানিয়েছে বিজিবি....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিজ্ঞানচর্চায় প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউজিসি চেয়ারম্যান

বিজ্ঞানচর্চায় প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউজিসি চেয়ারম্যান
বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। ২৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি অর্জিত জ্ঞান মানবকল্যাণে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, বিজ্ঞানের মূল ভিত্তিই হচ্ছে প্রশ্ন করা। ‘কেন’ ও ‘কীভাবে’—এ দুটি প্রশ্নের মধ্য দিয়েই বিজ্ঞানের যাত্রা শুরু হয়।

বিজ্ঞান থেকে অর্জিত জ্ঞান নিজের, প্রকৃতি ও সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে, অকল্যাণে নয়।শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান এ কথা বলেন।রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি তাদের ভালোবাসা, নিষ্ঠা ও অধ্যবসায়ের প্রমাণ দিয়েছে।

রসায়ন কেবল বিজ্ঞানের ভাষা নয়, এটি জীবন ও প্রকৃতিকে গভীরভাবে বোঝার অন্যতম মাধ্যম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজধানীতে রাতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীতে রাতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার
দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণের পরের দৃশ্য। বসিলা রোড, মোহাম্মদপুর, ঢাকা। ২৮ নভেম্বর ২০২৬

রাজধানীর পৃথক দুটি স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া মোহাম্মদপুর ও মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এদিকে মোহাম্মদপুর এলাকা থেকে এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে ভাষানটেক থানার টিনশেড এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে ভাষানটেক থানার ডিউটি অফিসার মেহেদী হাসান জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে পল্টনের দৈনিক বাংলা মোড়ে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পল্টন থানার ডিউটি অফিসার মনসুর জানান, বাসে আগুনের ঘটনায় কেউ হতাহত হননি।

তবে কারা এবং কীভাবে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।পুলিশের হাতে গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এইচ এম কবির হিরাএদিকে বাসে অগ্নিসংযোগের ঘটনার আগে রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন