কিছু কিছু দিন জীবনে আসে, যেগুলো শুধু ক্যালেন্ডারের একটি তারিখ হয়ে থাকে না; বরং হৃদয়ের খুব গভীরে বিশেষ একটা জায়গা করে নেয়। আমার এবারের জন্মদিনটাও ঠিক তেমনই একটি দিন। ২০ নভেম্বর, আমার জন্মদিন। দিনটি আমার কাছে সারা জীবন বিশেষ হয়ে থাকবে, কারণ এই একটি দিনকে ঘিরে ছিল অনেক ভালোবাসা, সারপ্রাইজ, আনন্দ, বৃষ্টি আর প্রিয় মানুষদের সঙ্গে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত। গল্পের শুরুটা ১৯ নভেম্বর রাত থেকেই।
রাতটা আমার জন্য একদম অন্য রকম ছিল। আমার আপুরা হঠাৎ করেই আমাকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করে। কেক নিয়ে আসে, সঙ্গে ছিল সুন্দর সুন্দর ফুল। তাদের এই ছোট্ট আয়োজন আমার কাছে অনেক বড় একটা ভালোবাসার উপহার ছিল। সবাই মিলে কেক কাটলাম, অনেক আনন্দ করলাম, নাচানাচি করলাম। আমার রুমমেট আশা আপু আমাকে শাড়ি উপহার দেন। হাসি-আনন্দে কখন যে রাতটা এত সুন্দর হয়ে গেল, বুঝতেই পারিনি।
সত্যি বলতে, এমন সারপ্রাইজ পাব ভাবতেই পারিনি।এরপর এল ২০ নভেম্বর, আমার জন্মদিনের সকাল।
সূত্র: প্রথম আলো

বিজ্ঞানচর্চায় প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউজিসি চেয়ারম্যান
রাজধানীতে রাতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার
চারজন ঘিরে ধরে, তিনজনের পকেটেই ছিল চাপাতি
রাজধানীর পল্লবীতে ‘দুই ভাড়াটের বিরোধে’ প্রাণ গেল যুবকের
আয়াতুল কুরসি: শুধু মুখস্থ নয়, অর্থ জানলে যেভাবে বদলে যাবে ভয়ের রাত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন