advertisement

পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন
ফটো কার্ড প্রিন্ট
নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতা আবু বকর রানাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার পর সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনসহ আওয়ামী লীগ নেতাদের অন্তত চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এমপির বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের পর সাবেক এমপির বাড়িতে আগুন এমপির বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের পর সাবেক এমপির বাড়িতে আগুন ম্যানইউর দুঃস্বপ্ন চলছেই, এবার ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানইউর দুঃস্বপ্ন চলছেই, এবার ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত মিরপুরের পর দৈনিক বাংলা মোড়ে যাত্রীবাহী বাসে আগুন মিরপুরের পর দৈনিক বাংলা মোড়ে যাত্রীবাহী বাসে আগুন মিরপুরে এবার দাঁড়িয়ে থাকা বাসে আগুন মিরপুরে এবার দাঁড়িয়ে থাকা বাসে আগুন শুধু মুশফিক নয়, অবসরে যাচ্ছে জার্সিও শুধু মুশফিক নয়, অবসরে যাচ্ছে জার্সিও
advertisement

এমপির বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের পর সাবেক এমপির বাড়িতে আগুন

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের বাসায় পেট্রলবোমা হামলার পর এবার সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের গ্রামের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের ফেলে যাওয়া ১০ থেকে ১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেন স্থানীয়রা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুবদল নেতাকে কুপিয়ে জখম, পরে সাবেক এমপিরসহ চার বাড়িতে অগ্নিসংযোগ

যুবদল নেতাকে কুপিয়ে জখম, পরে সাবেক এমপিরসহ চার বাড়িতে অগ্নিসংযোগ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আজ শনিবার রাতে

নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনার পর বিএনপির নেতা-কর্মীরা একত্র হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্য (এমপি) ও যুবলীগের এক নেতারসহ চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।আজ শনিবার রাত আটটার দিকে পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানার ওপর হামলার ঘটনা ঘটে।

পরে রাত ১০টার দিকে সাবেক এমপিরসহ এসব বাড়িতে হামলার ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে প্রায় ২০টি মোটরসাইকেলে নেতা-কর্মীরা উপজেলা সদরের রেলক্রসিং এলাকা থেকে বের হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন, দ্রুত নেভান কর্মীরা

চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন, দ্রুত নেভান কর্মীরা
চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা

চট্টগ্রাম নগরের রেলস্টেশনের পাশে কদমতলী এলাকায় একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই রেলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।শনিবার রাত ১১টায় ঢাকাগামী ঢাকা মেইলে এ ঘটনা ঘটে। অবশ্য তখন কোনো যাত্রী ছিল না। ট্রেনটি ইয়ার্ড থেকে স্টেশনে যাচ্ছিল। ট্রেনের বগিতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার।

তিনি রাতে প্রথম আলোকে বলেন, ট্রেনটি দেওয়ানহাটের ইয়ার্ড থেকে স্টেশনে আসার সময় কদমতলীতে পৌঁছালে একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি সিটে আগুন দেওয়া হয়। দুয়েক মিনিটের মধ্যে রেলের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে।রেলওয়ে সূত্র জানায়, ঢাকাগামী মেইল ট্রেনটি রাত পৌনে ১২টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়।ট্রেনের সিটে আগুন দেওয়ার খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা স্টেশন এলাকায় ট্রেনটি পরিদর্শন করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন