advertisement

চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন, দ্রুত নেভান কর্মীরা

চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন, দ্রুত নেভান কর্মীরা
চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা
ফটো কার্ড প্রিন্ট

চট্টগ্রাম নগরের রেলস্টেশনের পাশে কদমতলী এলাকায় একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই রেলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।শনিবার রাত ১১টায় ঢাকাগামী ঢাকা মেইলে এ ঘটনা ঘটে। অবশ্য তখন কোনো যাত্রী ছিল না। ট্রেনটি ইয়ার্ড থেকে স্টেশনে যাচ্ছিল। ট্রেনের বগিতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার।

তিনি রাতে প্রথম আলোকে বলেন, ট্রেনটি দেওয়ানহাটের ইয়ার্ড থেকে স্টেশনে আসার সময় কদমতলীতে পৌঁছালে একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি সিটে আগুন দেওয়া হয়। দুয়েক মিনিটের মধ্যে রেলের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে।রেলওয়ে সূত্র জানায়, ঢাকাগামী মেইল ট্রেনটি রাত পৌনে ১২টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়।ট্রেনের সিটে আগুন দেওয়ার খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা স্টেশন এলাকায় ট্রেনটি পরিদর্শন করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যুবদল নেতাকে কুপিয়ে জখম, পরে সাবেক এমপিরসহ চার বাড়িতে অগ্নিসংযোগ যুবদল নেতাকে কুপিয়ে জখম, পরে সাবেক এমপিরসহ চার বাড়িতে অগ্নিসংযোগ সমাজ ও নারীর ইতিহাসের আকরগ্রন্থ ‘নির্বাচিত বেগম’ সমাজ ও নারীর ইতিহাসের আকরগ্রন্থ ‘নির্বাচিত বেগম’ মিরসরাইয়ে পেট্রলবোমা ছুড়ে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন মিরসরাইয়ে পেট্রলবোমা ছুড়ে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘ইয়াবা লুট’ নিয়ে গোলাগুলি, এক যুবক নিহত নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘ইয়াবা লুট’ নিয়ে গোলাগুলি, এক যুবক নিহত বিভিন্ন স্থানে আগুন, পেট্রল বোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬ বিভিন্ন স্থানে আগুন, পেট্রল বোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬
advertisement

যুবদল নেতাকে কুপিয়ে জখম, পরে সাবেক এমপিরসহ চার বাড়িতে অগ্নিসংযোগ

যুবদল নেতাকে কুপিয়ে জখম, পরে সাবেক এমপিরসহ চার বাড়িতে অগ্নিসংযোগ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আজ শনিবার রাতে

নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনার পর বিএনপির নেতা-কর্মীরা একত্র হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্য (এমপি) ও যুবলীগের এক নেতারসহ চারটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।আজ শনিবার রাত আটটার দিকে পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের পুটিকা বাজার এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানার ওপর হামলার ঘটনা ঘটে।

পরে রাত ১০টার দিকে সাবেক এমপিরসহ এসব বাড়িতে হামলার ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে প্রায় ২০টি মোটরসাইকেলে নেতা-কর্মীরা উপজেলা সদরের রেলক্রসিং এলাকা থেকে বের হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সমাজ ও নারীর ইতিহাসের আকরগ্রন্থ ‘নির্বাচিত বেগম’

সমাজ ও নারীর ইতিহাসের আকরগ্রন্থ ‘নির্বাচিত বেগম’
‘নির্বাচিত বেগম: অর্ধশতাব্দীর সমাজচিত্র ১৯৪৭–২০০০’ (তিন খণ্ড) বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ডান থেকে সৈয়দ আজিজুল হক, মোরশেদ শফিউল হাসান এবং প্রথমা প্রকাশনের মেরিনা ইয়াসমিন।

পূর্ব বাংলার সমাজ, রাজনীতি, ভাষা আন্দোলন এবং নারীদের অবস্থান ও নারী আন্দোলন সম্পর্কে জানতে মালেকা বেগম সংকলিত ও সম্পাদিত নির্বাচিত বেগম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গতকাল শনিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথমা প্রকাশন থেকে তিন খণ্ডে প্রকাশিত এই বিশাল গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচকেরা এই মন্তব্য করেছেন।বিজয়ের মাস সামনে রেখে বরাবরের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণে গত শুক্রবার থেকে শুরু হয়েছে প্রথমা প্রকাশনের ১০ দিনের ‘বিজয় বইমেলা’। এইচএসবিসি ব্যাংকের সহায়তায় আয়োজিত বইমেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্রন্থানুরাগীদের জন্য খোলা।

প্রথমা প্রকাশন ছাড়াও দেশি ও বিদেশি প্রকাশনীর বিচিত্র বিষয়ের বই পাওয়া যাচ্ছে মেলায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের

টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের
বলে ধুলা লাগিয়ে বিপদে পড়েছিলেন মাইকেল আথারটন

পকেটে একমুঠো মাটি, মুখে পুদিনার লজেন্স, দাঁতের নিচে বল। ক্রিকেটে বল টেম্পারিংয়ের কায়দা কম নেই। তবে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার কেপটাউন-কাণ্ড যেন সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সিরিশ কাগজ দিয়ে বলের অবস্থা বদলানোর ঘটনায় নিষিদ্ধ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। আট বছর পর উসমান খাজার বইয়ের সূত্র ধরে সেই ঘটনা আবারও আলোচনায়।

কে কী জানতেন, কার কতটা ভূমিকা ছিল, উঠছে এমন প্রশ্নও।তবে কেপটাউনই ক্রিকেটে বল টেম্পারিংয়ের প্রথম কিংবা শেষ ঘটনা নয়। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন সময়ে এমন বিতর্কে জড়িয়েছেন নামী ক্রিকেটাররা। একটু পেছনে ফিরে দেখা যাক, কোন ঘটনায় কী ঘটেছিল, শাস্তিই বা পেয়েছিলেন কারা।মাইক আথারটন, ১৯৯৪লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন। টিভি ক্যামেরায় ধরা পড়ল ইংল্যান্ড অধিনায়ক মাইক আথারটনের অদ্ভুত এক কাণ্ড।

পকেট থেকে কিছু একটা বের করে বলে ঘষছেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন