advertisement

মিরসরাইয়ে পেট্রলবোমা ছুড়ে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

মিরসরাইয়ে পেট্রলবোমা ছুড়ে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন জ্বলছে। আজ ভোরে চট্টগ্রামের মিরসরাই উপজেলায়
ফটো কার্ড প্রিন্ট

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে ব্যাংকের নিরাপত্তাকর্মী ও কর্মকর্তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আজ শনিবার ভোরে ব্যাংকটির মিরসরাই উপজেলা সদর শাখায় এ ঘটনা ঘটে।গ্রামীণ ব্যাংক মিরসরাই সদর শাখাটির ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, পেট্রলবোমা ছুড়ে অগ্নিকাণ্ড ঘটানোর সময় রনজিত কুমার নাথ নামের ব্যাংকের একজন নিরাপত্তাকর্মী দায়িত্বরত ছিলেন। ভোরের আলো ফোটার কিছু সময় আগে ওই নিরাপত্তাকর্মীকে ফাঁকি দিয়ে দুর্বৃত্তরা ব্যাংকের নিরাপত্তাদেয়ালের ভেতরে ঢুকে পড়ে। এরপর প্রথমে গানপাউডার ছিটায়। পরে তিনটি পেট্রলবোমা ছুড়ে।

এর মধ্যে দুটি বোমা বিস্ফোরিত হলেও একটি বিস্ফোরিত হয়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘ইয়াবা লুট’ নিয়ে গোলাগুলি, এক যুবক নিহত নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘ইয়াবা লুট’ নিয়ে গোলাগুলি, এক যুবক নিহত বিভিন্ন স্থানে আগুন, পেট্রল বোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬ বিভিন্ন স্থানে আগুন, পেট্রল বোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর পথচারীর ধাওয়া, ভিডিও ভাইরাল নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর পথচারীর ধাওয়া, ভিডিও ভাইরাল ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে ছাত্রদল নেতার ভিডিও বার্তা, ‘আজকে থেকে চির সমাপ্তি’ ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে ছাত্রদল নেতার ভিডিও বার্তা, ‘আজকে থেকে চির সমাপ্তি’ বই, গান ও আলোচনায় মুখর প্রথমার ‘বিজয় বইমেলা’ বই, গান ও আলোচনায় মুখর প্রথমার ‘বিজয় বইমেলা’
advertisement

মিরপুরের পর দৈনিক বাংলা মোড়ে যাত্রীবাহী বাসে আগুন

মিরপুরের পর দৈনিক বাংলা মোড়ে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীতে একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মিরপুরের দুটি বাসের পর এবার দৈনিক বাংলা মোড়ে গাবতলী-সায়েদাবাদ রুটের ৮ নম্বর বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘ইয়াবা লুট’ নিয়ে গোলাগুলি, এক যুবক নিহত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘ইয়াবা লুট’ নিয়ে গোলাগুলি, এক যুবক নিহত
নিহত মো. শাহজাহান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘মাদক কারবারিদের’ দুটি পক্ষের গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এর আগে গত বৃহস্পতিবার রাতে মিয়ানমার সীমান্তের ৪৭ ও ৪৮ নম্বর পিলারসংলগ্ন এলাকায় গোলাগুলির এই ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মো. শাহজাহান। তিনি নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের তুলাতলী গ্রামের মো. ইলিয়াসের ছেলে।

গোলাগুলির সময় শামশুল আলম (৪০) নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক শনিবার রাত সাড়ে ১০টায় প্রথম আলোকে বলেন, মিয়ানমার সীমান্তের দুর্গম পাহাড়ি পথ দিয়ে ইয়াবার বড় একটি চালান আনার সময় আরেকটি গোষ্ঠী চালানটি লুট করতে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

তিনি বলেন, গুলিবিদ্ধ দুজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিভিন্ন স্থানে আগুন, পেট্রল বোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬

বিভিন্ন স্থানে আগুন, পেট্রল বোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬
সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বাড়ির উঠানে ছড়ানো-ছিটানো কিছু চেয়ারে আগুন জ্বলতে দেখা যায়

সিলেটে এমপির বাড়িতে পেট্রল বোমা, চাঁদপুরে ট্রেনে আগুন, ঢাকা ও নারায়ণগঞ্জে বাসে আগুন। সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গত শুক্রবার রাত থেকে ২৪ ঘণ্টায় বাস, ট্রেন, বিদ্যুৎ উপকেন্দ্র, ব্যাংক, থানা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়াসহ পেট্রল বোমা ও ককটেল ছুড়ে মারার ঘটনা ঘটেছে।

নাশকতার অভিযোগে পুলিশ সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৩৮৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

নাশকতা ঠেকাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল শনিবার ঢাকা, গোপালগঞ্জসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশ ঢাকাসহ সারা দেশে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ৩৮৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন