প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করেছে সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পীগোষ্ঠী। বছরপূর্তি উপলক্ষে ‘গাই মাটির গান, শ্রমের গান, মুক্তির গান’ শিরোনামে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার বিকেল চারটায় ছায়ানট মিলনায়তনে আয়োজনটি অনুষ্ঠিত হয়।দেশজ সংস্কৃতির লালন ও বিকাশে ঋষিজ শিল্পীগোষ্ঠী মানুষের কাছে একটি জীবনবাদী সাংস্কৃতিক সংগঠন হিসেবে পরিচিত।
জন্মলগ্ন থেকেই সংগঠনটি যুগ-প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ, সংরক্ষণ ও পরিবেশনার মাধ্যমে তা লোকপ্রিয় করার চেষ্টা করে আসছে। পাশাপাশি জাতীয় ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তিত্বকে ‘ঋষিজ পদক’ দিয়ে আসছে সংগঠনটি।প্রধান অতিথির বক্তব্যে মফিদুল হক বলেন, ‘১৯৭৬ সাল ছিল বাংলাদেশের জন্য কঠিন সময়। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ও স্বপ্ন তখন পদদলিত।
এমন প্রতিকূল সময়ে গণমানুষের গান নিয়ে ঋষিজের মতো সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলার উদ্যোগ আমাকে এখনো বিস্মিত করে।’অভিনয়ে লাকী ইনামকে সংবর্ধনা দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো

চারজন ঘিরে ধরে, তিনজনের পকেটেই ছিল চাপাতি
রাজধানীর পল্লবীতে ‘দুই ভাড়াটের বিরোধে’ প্রাণ গেল যুবকের
আয়াতুল কুরসি: শুধু মুখস্থ নয়, অর্থ জানলে যেভাবে বদলে যাবে ভয়ের রাত
ভোর চারটায় ফ্লাইট, তার আগে রাতের ঢাকায় রিকশায় ওটিলিয়া
যুবদল নেতাকে কুপিয়ে জখম, পরে সাবেক এমপিরসহ চার বাড়িতে অগ্নিসংযোগ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন