শনিবার রাতে গুলশানের বিভিন্ন সড়কে রিকশায় ঘুরে বেড়ান ওটিলিয়াশনিবার রাতের ঢাকা। দিনের ব্যস্ততা অনেকটাই কমে এসেছে। সড়কে যানবাহন ও মানুষের চলাচলও কম। গুলশানের উত্তরাংশের সড়ক ধরে এগিয়ে চলছে একটি রিকশা। তাতে বসে আছেন রোমানিয়ার পপ গায়িকা ওটিলিয়া। কয়েক ঘণ্টা পরই ভোর চারটার ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি। তার আগে রাতের শহরটাকে একটু কাছ থেকে দেখার ইচ্ছা হলো তাঁর।
গাড়ির বদলে তাই বেছে নিলেন ঢাকার ঐতিহ্যবাহী বাহন রিকশা।শনিবার রাতে গুলশানের বিভিন্ন সড়কে রিকশায় ঘুরে বেড়ান ওটিলিয়া। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্সের নাইম আশরাফ। আলোঝলমলে সড়ক, রাস্তার দুই পাশের ভবন আর রাতের ঢাকার পরিবেশ—সব মিলিয়ে এই রিকশাভ্রমণ ওটিলিয়ার এবারের বাংলাদেশ সফরে যোগ করল অন্য রকম এক অভিজ্ঞতা।রিকশায় চড়ার আগে প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশ সফরের অনুভূতি জানান ওটিলিয়া।
বললেন, দারুণ একটি অনুষ্ঠান শেষে দেশে ফিরতে ভালো লাগছে।
সূত্র: প্রথম আলো

আয়াতুল কুরসি: শুধু মুখস্থ নয়, অর্থ জানলে যেভাবে বদলে যাবে ভয়ের রাত
গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
যুবদল নেতাকে কুপিয়ে জখম, পরে সাবেক এমপিরসহ চার বাড়িতে অগ্নিসংযোগ
চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন, দ্রুত নেভান কর্মীরা
সমাজ ও নারীর ইতিহাসের আকরগ্রন্থ ‘নির্বাচিত বেগম’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন