ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রোববার সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংলাপে জোটগতভাবে অংশ নেওয়া–না নেওয়ার প্রশ্নে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যে মতভিন্নতা তৈরি হয়েছে। রোববার (২৯ নভেম্বর) প্রথম দিনের সংলাপে নিবন্ধনের ক্রম অনুসারে ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১৮টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে জামায়াতে ইসলামী রোববার অংশ নেবে না।
তারা পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে অংশ নিতে চায়। অবশ্য তাদের জোটের শরিক এনসিপি ও এবি পার্টি আলাদাভাবে ইসির সংলাপে যাওয়ার পক্ষে। অন্যদিকে বিএনপি রোববারের বদলে আগামীকাল সোমবার সংলাপে অংশ নিতে চায় বলে ইসিকে জানিয়েছে। সে অনুযায়ী দলটি আগামীকাল সংলাপে অংশ নেবে।পরপর তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে এই সংলাপে আমন্ত্রণ জানিয়েছে ইসি। নিবন্ধনের ক্রম অনুসারে দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।
রোববার প্রথম দিনের সংলাপে নিবন্ধন তালিকার প্রথম দিকের ১৮টি দলকে, সোমবার পরের ১৯টি এবং এর পরদিন মঙ্গলবার আরও ১৮টি দলকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়।হামিদুর রহমান আযাদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ১১–দলীয় ঐক্যের জন্য আলাদা সময় চাওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো

কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল
পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন
ম্যানইউর দুঃস্বপ্ন চলছেই, এবার ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত
মিরপুরের পর দৈনিক বাংলা মোড়ে যাত্রীবাহী বাসে আগুন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন