চোখ বন্ধ করে একটু কল্পনা করুন। রাত দুইটা। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ফ্যানটা ধীরে ধীরে থেমে গেল, ঘর ঢেকে গেল ঘুটঘুটে অন্ধকারে। আপনার ছোট ছেলেটা ধড়ফড় করে উঠে আপনার হাত চেপে ধরল। আপনি ফিসফিস করে বললেন, ‘আয়াতুল কুরসি পড়ো, বাবা।’ছেলেটা পড়তে শুরু করল—একনিশ্বাসে, একটুও না থেমে, একটা শব্দও না আটকে। অন্ধকারে তার ছোট্ট গলার সুর ঘরটা ভরে দিল। কিছুক্ষণ পর তার হাতের চাপ আলগা হয়ে এল।
আপনি জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা বাবা, তুমি কি জানো এটার মানে কী?’ ছেলেটা একটু চুপ করে থাকল। তারপর বলল, ‘না। তুমি জানো, আব্বু?’এই প্রশ্নটা অন্ধকারের চেয়েও বেশি চুপ করিয়ে দিল আপনাকে। গল্পটা কিন্তু শুধু আপনার একার নয়। আমরা প্রায় সবাই আয়াতুল কুরসি মুখস্থ জানি, কিন্তু এর অর্থ জানি না। অথচ মহানবী (সা.) একে কোরআনের সবচেয়ে মহান আয়াত বলেছেন।মানুষের মন কীভাবে শেখে, তা এতে স্পষ্ট।
আপনার ছেলের একনিশ্বাসের আয়াতুল কুরসি তাই মুখে আছে, কিন্তু হৃদয়ের গভীরে পৌঁছায়নি।
সূত্র: প্রথম আলো

চারজন ঘিরে ধরে, তিনজনের পকেটেই ছিল চাপাতি
রাজধানীর পল্লবীতে ‘দুই ভাড়াটের বিরোধে’ প্রাণ গেল যুবকের
ভোর চারটায় ফ্লাইট, তার আগে রাতের ঢাকায় রিকশায় ওটিলিয়া
গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
যুবদল নেতাকে কুপিয়ে জখম, পরে সাবেক এমপিরসহ চার বাড়িতে অগ্নিসংযোগ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন