advertisement

কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল

ফটো কার্ড প্রিন্ট
চট্টগ্রাম নগরের খুলশীতে কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। মিছিলের ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনে দুর্বৃত্তদের আগুন চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনে দুর্বৃত্তদের আগুন ইসির সংলাপ রোববার থেকে,
জোটগতভাবে যাওয়া নিয়ে ১১-দলে বিভক্তি ইসির সংলাপ রোববার থেকে, জোটগতভাবে যাওয়া নিয়ে ১১-দলে বিভক্তি এমপির বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের পর সাবেক এমপির বাড়িতে আগুন এমপির বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের পর সাবেক এমপির বাড়িতে আগুন পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন
advertisement

ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে হিসাবরক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে হিসাবরক্ষক ও নিরীক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চারজন ঘিরে ধরে, তিনজনের পকেটেই ছিল চাপাতি

চারজন ঘিরে ধরে, তিনজনের পকেটেই ছিল চাপাতি
ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার বিকেলে ঢাকা উদ্যানের জনতা বাজার এলাকায় এ ছিনতাইয়ের শিকার হন রাব্বি আলম রাফসান (২৭) নামের ওই যুবক। এ ঘটনায় তিনি মোহাম্মদপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন।শনিবার রাতে ছিনতাইয়ের সেই তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দেন ভুক্তভোগী রাফসান।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে জনতা বাজারের সামনে একটি ফার্মের কাছে অন্য একটি রিকশা এসে আমাদের চাপ দেয়। সঙ্গে সঙ্গে চার যুবক এসে ঘিরে ধরে, যাদের তিনজনেরই প্যান্টের ভেতর থেকে চাপাতি বের করা ছিল। তারা চাপাতির উল্টো পাশ দিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। আমি বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কনুইতে পোঁচ দেয় এবং একজন বলে ওঠে, “ওরে কোপ দে”।

তখন জীবন বাঁচানো ফরজ মনে করে আমি ফোনটি ছেড়ে দিই।’ঘটনার পর মোহাম্মদপুর থানায় যান রাফসান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজধানীর পল্লবীতে ‘দুই ভাড়াটের বিরোধে’ প্রাণ গেল যুবকের

রাজধানীর পল্লবীতে ‘দুই ভাড়াটের বিরোধে’ প্রাণ গেল যুবকের
লাশ

রাজধানীর পল্লবীতে একটি ভাড়া বাসায় শৌচাগার (বাথরুম) ব্যবহার নিয়ে বিরোধের জেরে আনোয়ার (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে আটটার দিকে মিরপুরের ৬ নম্বর সেকশনের আদর্শ স্কুলের পেছনের একটি বাসায় এ ঘটনা ঘটে।নিহত আনোয়ার পেশায় একটি বুটিক প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাল্লা গ্রামে, বাবার নাম মাইনুর রহমান।

তিনি স্ত্রী আরজু বেগমকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সাকিব জানান, বাসার ভেতরে বাথরুম ব্যবহার করা নিয়ে দুই ভাড়াটে নারীর মধ্যে ঝগড়া বাধে। এর জের ধরে আনোয়ারের সঙ্গে অপর ভাড়াটে নারী, তাঁর ছেলে আরিফ ও আরও কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা আনোয়ারকে মারধর শুরু করেন।

মারধরের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারকে মারাত্মক জখম করা হয়।রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন