ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট আগামী সপ্তাহের শুরুতেই দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত হতে পারেন। তাঁর রাজনৈতিক মিত্ররা এমনটাই মনে করছেন।ইসরায়েলে এক মাস আগে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে সাম্প্রতিক দিনগুলোতে তথাকথিত ‘পরিবর্তনের জোটের’ (চেঞ্জ ব্লক) দলগুলোর মধ্যে একের পর এক আনুষ্ঠানিক সমঝোতা হয়েছে।
এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরিয়ে নতুন সরকার গঠনের সম্ভাবনা স্পষ্ট হতে শুরু করেছে।নতুন সরকার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভোটের মাধ্যমে অনুমোদিত হলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আয়োজন করতে হোয়াইট হাউসের কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন বলে খবর পাওয়া গেছে।ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা নেতানিয়াহু এখন ক্ষমতা হারানোর আশঙ্কায় রয়েছেন।
খবরে বলা হচ্ছে, তিনি মনে করছেন, শুধু কোনো ‘অলৌকিক ঘটনা’ই এখন তাঁকে রক্ষা করতে পারে।সরকার গঠনের বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য আইজেনকট মন্ত্রিসভার একটি রূপরেখা স্পষ্ট হতে শুরু করেছে।নতুন সরকার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভোটের মাধ্যমে অনুমোদিত হলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আয়োজন করতে হোয়াইট হাউসের কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন বলে খবর পাওয়া গেছে।সম্ভাব্য মন্ত্রিসভায় কে কোন দায়িত্বে ধর্মনিরপেক্ষ ডানপন্থী দল ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান প্রতিরক্ষা ও বিচ...
সূত্র: প্রথম আলো

প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু
ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছে
হাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগ
ভূমিকম্পে লস অ্যাঞ্জেলেসে উড়োজাহাজের অবতরণ বাতিল
আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ১০, আহত ১১০ জন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন