বাংলাদেশ ওয়ানডে দলের এখন সর্বাঙ্গে ব্যথা। অবস্থাটা এমন, ওষুধ দেওয়ার জায়গা খুঁজতে গেলে ওষুধই ফুরিয়ে যেতে পারে। বিশেষ করে ঘরের বাইরের ওয়ানডেতে অবস্থাটা একটু বেশিই খারাপ। সর্বশেষ ১২ ম্যাচে জয় মাত্র দুটিতে!এর মধ্যেই ১ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হবে তিন ওয়ানডের সিরিজ। এই সিরিজও যে বাংলাদেশের জন্য কঠিন হবে, তা নিয়ে সন্দেহ নেই।
একে তো বেহাল পারফরম্যান্স, তার ওপর ওই কন্ডিশনে প্রোটিয়া পেসারদের গতি আর বাউন্স সামলানোর পরীক্ষাও দিতে হবে।ওয়ানডে ব্যাটিংয়ে বাংলাদেশকে এখন মিডল অর্ডার নিয়েই বেশি ভুগতে হচ্ছে। সর্বশেষ ৫ ইনিংসে বাংলাদেশ একবারও আড়াই শ পেরোতে পারেনি, চারবারই হয়েছে অলআউট। ৫০ ওভার খেলাটাই যেন তাদের জন্য রীতিমতো সংগ্রাম।
এই সমস্যা কাটিয়ে উঠতে মিডল অর্ডারের রোগটাই সারাতে হবে আগে।ওপেনার থেকে মিডল অর্ডার ব্যাটসম্যান হয়েছেন অধিনায়ক লিটন দাসপাওয়ারপ্লের কারণে প্রথম ১০ ওভারে ফিল্ডিং বাধ্যবাধকতা থাকে।
সূত্র: প্রথম আলো

জুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ড
রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও
১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খান
জলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভা
মুশফিকুর রহিম: কানটুপি পরা সেই কিশোর থেকে টেস্টের অনুপ্রেরণা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন