ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিনিময়ে পরবর্তী সরকারে গুরুত্বপূর্ণ পদ এবং ভবিষ্যতে আবারও সরকারপ্রধান হওয়ার সুযোগ চান তিনি।নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু।
এ প্রস্তাবকে ইসরায়েলি নেতার পরাজয় মেনে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটাতে বিকল্প জোট গঠনের বিষয়ে প্রায় একমত হয়ে গেছেন আইজেনকট। আগামী সপ্তাহের শুরুতেই এ বিষয়ে চূড়ান্ত সমঝোতা হতে পারে।গতকাল শনিবার নেতানিয়াহু বলেন, ‘স্বাভাবিকভাবেই ঐক্যের সরকারে আমারই নেতৃত্ব দেওয়া উচিত।
অন্তত পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে প্রথম সুযোগটি আমার পাওয়া উচিত।‘দেশের অস্তিত্বের জন্য হুমকি এখন এতটাই গুরুতর যে তা মোকাবিলা করতে সক্ষম নয়—এমন একটি সরকার গঠনের আশঙ্কাও রয়েছে।
সূত্র: প্রথম আলো

ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছে
হাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় আসামের গ্রামে অভিনব উদ্যোগ
ভূমিকম্পে লস অ্যাঞ্জেলেসে উড়োজাহাজের অবতরণ বাতিল
ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’
আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ১০, আহত ১১০ জন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন