ছোট ছোট মুখ, একঝাঁক স্বপ্ন আর নতুন কিছু শেখার আগ্রহ—সব মিলিয়ে আলোর পাঠশালার প্রতিটি দিনই নতুন অভিজ্ঞতা।প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল একটি স্বপ্ন নিয়ে। তিস্তার দুর্গম চরের শিশুদের জন্য শিক্ষার পরিবেশ তৈরি করা, তাদের হাতে বই–খাতা তুলে দেওয়া এবং শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ করে দেওয়া। আমরা চেয়েছিলাম, কোনো শিশু যেন ভৌগোলিক অবস্থান কিংবা পারিবারিক সীমাবদ্ধতার কারণে শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে।
কিন্তু এই পথচলা সহজ ছিল না।প্রথম দিকে আমাদেরকে অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে। শুরুর ছয় থেকে সাত মাস কোনো শ্রেণিকক্ষ ছিল না, ছিল না মাথার ওপর ছাদ। ছিল শুধু একটি বরইগাছ। সেই গাছের ছায়াতেই বসত শ্রেণিকক্ষ। খোলা আকাশের নিচে শিশুদের নিয়ে চলত পড়ালেখা। কখনো রোদ, কখনো বাতাস উপেক্ষা করেই ক্লাস নিয়েছি। সেই বরইগাছ ছিল আমাদের প্রথম শ্রেণিকক্ষ, প্রথম শিক্ষাঙ্গন। তারপর স্থানীয় কিছু অভিভাবকের পরামর্শে একটি অস্থায়ী ঘরের ব্যবস্থা হয়।
তবে সেটা ক্লাস চালানোর জন্য পরিপূর্ণ নয়, নেই পর্যাপ্ত সুযোগ–সুবিধা।
সূত্র: প্রথম আলো

আস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধন
খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা
পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, নিহত ১
হকার উচ্ছেদ: অর্থনৈতিক ও রাজনৈতিক ঝুঁকির কথা কি ভাবছে সরকার?
গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন, ড্রোন ও বডি ক্যামেরায় নজরদারি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন