advertisement

সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট

সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট
দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময়সীমাসহ বিদ্যুৎ–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা। আজ রোববার দুপুরে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে
ফটো কার্ড প্রিন্ট

দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময়সীমাসহ বিদ্যুৎ–সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা। আজ রোববার দুপুরে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষেএখন থেকে সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। সপ্তাহের অন্য তিন দিন এসব ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে রাত ৮টা পর্যন্ত।

পাশাপাশি যেসব বিপণিবিতানের মালিক সৌরবিদ্যুতের ব্যবস্থা করতে চান, তাঁদের স্বল্প সুদে ঋণ দেবে সরকার। আজ রোববার দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে দোকান মালিক সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, বিদ্যুৎসচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যানসহ দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রথম আলোকে জানান, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী পাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশের পাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশের তাঁরা আপনাদের মাথায় স্থায়ীভাবে বন্দুক ঠেকিয়ে রেখেছেন: অর্থমন্ত্রীকে রেহমান সোবহান তাঁরা আপনাদের মাথায় স্থায়ীভাবে বন্দুক ঠেকিয়ে রেখেছেন: অর্থমন্ত্রীকে রেহমান সোবহান আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান, সেরাদের সেরা বিএসআরএম স্টিলস আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান, সেরাদের সেরা বিএসআরএম স্টিলস দেশে-বিদেশে যেখানে যাই কাস্টমস ও এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী দেশে-বিদেশে যেখানে যাই কাস্টমস ও এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী
advertisement

নগদের নিয়োগ বিজ্ঞপ্তি, ঢাকায় কাজের সুযোগ

অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান নগদ লিমিটেড ‘সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৫ ডিসেম্বর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন হবে

দেশে ১৩টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি পাওয়ার হাবের জন্য অধিগ্রহণ করা অব্যবহৃত জমিতে ৫ হাজার ৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব। এসব স্থাপনায় মোট...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের প্রথম গুমের শিকার জিয়াউল আহসান, দাবি আইনজীবীর

২০২৪ সালের ৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর পোশাক পরা কয়েকজন ব্যক্তি ক্যান্টনমেন্টের বাসা থেকে জিয়াউল আহসানকে তুলে নিয়ে যান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন