advertisement

ইয়ামালের পর লা মাসিয়ার নতুন চমক, ১৬ বছর বয়সেই বার্সেলোনার নজরে গাম্বিয়ার কিশোর

ইয়ামালের পর লা মাসিয়ার নতুন চমক, ১৬ বছর বয়সেই বার্সেলোনার নজরে গাম্বিয়ার কিশোর
স্পেনের ১৬ বছর বয়সী প্রতিভা এব্রিমা তুনকারা।
ফটো কার্ড প্রিন্ট

দুটি গাছের ডাল পুঁতে বানানো গোলপোস্ট। একটা বল। আর খালি পায়ে ছুটতে থাকা কয়েকটা ছেলে। গাম্বিয়ার এক গ্রামের এই দৃশ্য থেকেই শুরু এব্রিমা তুনকারার গল্প। সেই গল্পের সর্বশেষ অধ্যায়ে এসে এখন তাঁকে নিয়ে কথা বলছেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক। বয়স মোটে ১৬।গত শনিবার সংবাদ সম্মেলনে এব্রিমার প্রসঙ্গে আসতেই ফ্লিক বলেছেন, ‘আমার কাছে এব্রিমা দারুণ প্রতিভা। গত মৌসুমে আমাদের সঙ্গে অনুশীলনে এটা দেখেছি, এবারের প্রি-সিজনেও।

দুর্দান্ত খেলোয়াড়, দুর্দান্ত প্রতিভা। আমি বেশি কিছু বলতে চাই না, তবে আমার মনে হয়, এই ক্লাবে ওর বিশাল ভবিষ্যৎ আছে।’ফ্লিকের মতো কোচের মুখে এ কথার ওজন আছে বৈকি। বার্সেলোনা মূল দলের দরজা এমনি এমনি খোলে না।তুনকারার শৈশবে ছিল না আধুনিক অনুশীলন মাঠ, দামি বুট। স্কুলে যেতে হতো কয়েক কিলোমিটার হেঁটে। ৭ বছর বয়সে পরিবারের সঙ্গে গাম্বিয়া ছেড়ে কাতালোনিয়ায় চলে আসে।

১ বছর পর, ৮ বছর বয়সে, প্রথম ক্লাব সেরদানিওলা থেকে যোগ দেয় বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৪৬ দিন পর ফিরেই গোল, লাওতারো কি সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন ৪৬ দিন পর ফিরেই গোল, লাওতারো কি সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন ‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’ ‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’ ওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধান ওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধান জুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ড জুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ড রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও
advertisement

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, দেখুন নতুন রুটিন

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রেণিকক্ষ থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু করতে হবে: ঢাবি উপাচার্য

সমাজে শান্তি, ন্যায্যতা ও সুশাসন প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই চর্চা শুরু করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক সহনশীলতা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খালেদা জিয়াকে নিয়ে এমন বিভ্রাট কীভাবে, প্রশ্ন প্রেস মিনিস্টারের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনার মা হিসেবে উল্লেখ করার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ও সাংবাদিক মো. সাইদুর রহমান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন