ফুটবল মাঠে ফেরার আনন্দটা কেমন, তা যাঁরা দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থেকেছেন, তাঁরাই ভালো জানেন। অনুশীলন, পুনর্বাসন, একাকী পরিশ্রম। দিনের পর দিন অপেক্ষা। তারপর আবার সেই চেনা সবুজ মাঠ। ইন্টার মিলানের অধিনায়ক লাওতারো মার্তিনেজের জন্যও অপেক্ষাটা কম দীর্ঘ ছিল না। ৪৬ দিন পর শুরুর একাদশে ফিরেই গোল করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার। তাঁর ফেরার ম্যাচে জেনোয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার।
সান সিরোর এই রাতে লাওতারোর প্রত্যাবর্তনটা ছিল দারুণ। ১০ অক্টোবর ঊরুর চোটে পড়েছিলেন তিনি। সেই চোট তাঁকে ছিটকে দিয়েছিল ছয় সপ্তাহের বেশি সময়ের জন্য। গত সপ্তাহে বদলি হিসেবে অল্প সময় মাঠে নামলেও শনিবারই প্রথম শুরুর একাদশে জায়গা পান। আর সুযোগ পেয়েই গোল।
ইন্টার অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন, এত দিন মাঠের বাইরে থাকলেও গোল করার ধারটুকু হারাননি।লাওতারোর প্রত্যাবর্তনটা হয়েছে দারুণম্যাচ শেষে নিজের চোটের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন লাওতারো।
সূত্র: প্রথম আলো

‘ভারতীয় খেলোয়াড়দের বলবেন, যেন তারা মাঠে ঝগড়াঝাঁটি না করে’
ওয়ানডেতে বাংলাদেশের অসুখ সারাতে ইয়াসির আলীই কি সমাধান
জুরেলের লড়াই, বুমরার প্রত্যাবর্তনেও চালকের আসনে নিউজিল্যান্ড
রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও
১০ হাজার রান, ৩৪ সেঞ্চুরির রেকর্ড—পাকিস্তানের ক্রিকেটে একাই এক ইতিহাস ইউনিস খান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন