advertisement

১০০ দিনে স্টুডেন্ট ফর্মুলা ওয়ান গাড়ি বানিয়েছে আইইউটি

১০০ দিনে স্টুডেন্ট ফর্মুলা ওয়ান গাড়ি বানিয়েছে আইইউটি
চীনের চেংদুর তিয়ানফু ইন্টারন্যাশনাল সার্কিটে ফর্মুলা আইইউটি দল
ফটো কার্ড প্রিন্ট

ফর্মুলা স্টুডেন্ট চায়না ২০২৬-তে প্রথম বাংলাদেশি দল হিসেবে মেকানিক্যাল ইন্সপেকশন ও টিল্ট টেস্টে উত্তীর্ণ হয়েছে আইইউটির একদল তরুণ। গবেষণা বলছে, ঢাকায় সময়ে সময়ে ঘণ্টায় পাঁচ কিলোমিটারে নেমে আসে গাড়ির গতি, হাঁটার গতিও এর চেয়ে বেশি। সেই শহরের পাশে বসে ফর্মুলা ওয়ান গাড়ি তৈরির স্বপ্ন দেখাটাও যেন বিলাসিতা।

কিন্তু যাঁদের বুকে স্বপ্ন আঁকা, তাঁদের কি পাঠ্যবইয়ের পাতা আর গবেষণার সংখ্যায় থেমে থাকার উপায় আছে?ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কয়েকজন তরুণ তৈরি করেছেন স্টুডেন্ট ফর্মুলা ওয়ান গাড়ি। আর সেই গাড়ি বিশ্বমঞ্চে শুধু লাল-সবুজের পতাকা ওড়ায়নি, এনে দিয়েছে অনন্য সম্মান।

চীনের চেংদুর তিয়ানফু ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত ফর্মুলা স্টুডেন্ট চায়না ২০২৬-তে প্রথম বাংলাদেশি দল হিসেবে উত্তীর্ণ হয়েছে মেকানিক্যাল ইন্সপেকশন ও টিল্ট টেস্ট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রাজধানীতে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ও নেতা আটক রাজধানীতে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ও নেতা আটক সাবেক এসবির প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক রিমান্ডে সাবেক এসবির প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক রিমান্ডে সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ৫ দিন, তাঁর দুই ভাই ৩ দিনের রিমান্ডে সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ৫ দিন, তাঁর দুই ভাই ৩ দিনের রিমান্ডে আইইউবিতে সিজেইএন বাংলাদেশের ১১তম সম্মেলন: সাংবাদিকতা শিক্ষার ভবিষ্যতের ওপর জোর আইইউবিতে সিজেইএন বাংলাদেশের ১১তম সম্মেলন: সাংবাদিকতা শিক্ষার ভবিষ্যতের ওপর জোর যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি উপাচার্য হন: জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি উপাচার্য হন: জাতীয় অধ্যা...
advertisement

নাটক-সাহিত্যের মাধ্যমে আন্তঃদেশীয় সম্পর্ক জোরদারের আহ্বান

নাটক ও সাহিত্যকর্মের মাধ্যমে বিভিন্ন দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করা সম্ভব বলে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেফতার

যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (ডিবি) পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজধানীতে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ও নেতা আটক

রাজধানীতে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ও নেতা আটক
পেট্রলবোমা

রাজধানীর লালবাগ ও মোহাম্মদপুর এলাকা থেকে আজ রোববার দুপুরে পেট্রলবোমাসহ দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁদের একজন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মো. মাহির। অন্যজন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা শাহীন। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে, লালবাগ এলাকা থেকে মাহিরকে চারটি পেট্রলবোমাসহ আটক করা হয়েছে।

আর মোহাম্মদপুর এলাকা থেকে শাহীনকে দুটি পেট্রলবোমাসহ আটক করা হয়।লালবাগ থানা পুলিশ জানিয়েছে, বেলা আড়াইটার দিকে ঢাকেশ্বরী মন্দির–সংলগ্ন এলাকায় পুলিশের তল্লাশিচৌকি বসিয়ে তল্লাশি চালায়। ওই সময় মাহির রিকশায় করে ওই দিক দিয়ে যাচ্ছিল। পুলিশের তল্লাশিচৌকি দেখে ভয়ে রিকশা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করে থানায় নেওয়া হয়েছে। পরে তাঁর ব্যাগে চারটি পেট্রলবোমা পাওয়া যায়।

মাহির নিষিদ্ধ ছাত্রলীগের কামরাঙ্গীরচর থানার সহসভাপতি।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামিল হোসেন প্রথম আলোকে বলেন, ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সহায়তায় পেট্রলবোমা চারটি নিষ্ক্রিয় করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন