advertisement

রাজধানীতে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ও নেতা আটক

রাজধানীতে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ও নেতা আটক
পেট্রলবোমা
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর লালবাগ ও মোহাম্মদপুর এলাকা থেকে আজ রোববার দুপুরে পেট্রলবোমাসহ দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁদের একজন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মো. মাহির। অন্যজন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা শাহীন। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে, লালবাগ এলাকা থেকে মাহিরকে চারটি পেট্রলবোমাসহ আটক করা হয়েছে।

আর মোহাম্মদপুর এলাকা থেকে শাহীনকে দুটি পেট্রলবোমাসহ আটক করা হয়।লালবাগ থানা পুলিশ জানিয়েছে, বেলা আড়াইটার দিকে ঢাকেশ্বরী মন্দির–সংলগ্ন এলাকায় পুলিশের তল্লাশিচৌকি বসিয়ে তল্লাশি চালায়। ওই সময় মাহির রিকশায় করে ওই দিক দিয়ে যাচ্ছিল। পুলিশের তল্লাশিচৌকি দেখে ভয়ে রিকশা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে আটক করে থানায় নেওয়া হয়েছে। পরে তাঁর ব্যাগে চারটি পেট্রলবোমা পাওয়া যায়।

মাহির নিষিদ্ধ ছাত্রলীগের কামরাঙ্গীরচর থানার সহসভাপতি।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামিল হোসেন প্রথম আলোকে বলেন, ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সহায়তায় পেট্রলবোমা চারটি নিষ্ক্রিয় করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সাবেক এসবির প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক রিমান্ডে সাবেক এসবির প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক রিমান্ডে সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ৫ দিন, তাঁর দুই ভাই ৩ দিনের রিমান্ডে সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ৫ দিন, তাঁর দুই ভাই ৩ দিনের রিমান্ডে আইইউবিতে সিজেইএন বাংলাদেশের ১১তম সম্মেলন: সাংবাদিকতা শিক্ষার ভবিষ্যতের ওপর জোর আইইউবিতে সিজেইএন বাংলাদেশের ১১তম সম্মেলন: সাংবাদিকতা শিক্ষার ভবিষ্যতের ওপর জোর যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি উপাচার্য হন: জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি উপাচার্য হন: জাতীয় অধ্যা... ২৫ কোটি গাছ প্রকল্প যেভাবে সফল হবে ২৫ কোটি গাছ প্রকল্প যেভাবে সফল হবে
advertisement

ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে ছাত্রদলের গণপিটুনি

ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটকের পর গণপিটুনি দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মেলা দেখতে যাওয়ার পথে প্রাণ গেল দুই বন্ধুসহ ৩ জনের

জামালপুরের দেওয়ানগঞ্জে মেলা দেখতে যাওয়ার আনন্দ নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন দুই বন্ধু ও তাদের এলাকার এক ছোট ভাই। কিন্তু সেই আনন্দযাত্রা শেষ হলো মর্মান্তিক দুর্ঘটনায়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ইটভাটা-রাইস মিলে অভিযান, ২৭ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ইটভাটা ও একটি অটো রাইস মিলকে মোট ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন