advertisement

ব্র্যাকের ‘কার্নিভ্যাল অব চেঞ্জ’: সমাজ বদলের অভিযানে তরুণ চেঞ্জমেকাররা

ব্র্যাকের ‘কার্নিভ্যাল অব চেঞ্জ’: সমাজ বদলের অভিযানে তরুণ চেঞ্জমেকাররা
‘কার্নিভ্যাল অব চেঞ্জ ২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২৭০ জনের বেশি তরুণ-তরুণী অংশ নেন
ফটো কার্ড প্রিন্ট

সমাজে পরিবর্তন আনার ভাবনা থেকে শুরু হতে পারে ছোট একটি উদ্যোগ। সেই উদ্যোগই একসময় হয়ে উঠতে পারে বড় পরিবর্তনের পথ। তবে সম্ভাবনাময় ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সুযোগ, সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও সম্মিলিত প্রচেষ্টা। তরুণদের নেতৃত্বে এমন উদ্যোগ গড়ে তোলা এবং সেগুলোকে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নেওয়ার গুরুত্ব উঠে এসেছে ‘কার্নিভ্যাল অব চেঞ্জ ২০২৬’ আয়োজনে।

সাভারের ব্র্যাক সিডিএমে ব্র্যাকের উদ্যোগে গত শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ২৭০ জনের বেশি তরুণ-তরুণী অংশ নেন। তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের সামাজিক উদ্যোগ ও উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি আয়োজনটিতে রয়েছে মতবিনিময়, আলোচনা, কর্মশালাসহ নানা কার্যক্রম।ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, ‘শুধু একটি নেটওয়ার্কের অংশ হওয়া যথেষ্ট নয়, এটিকে কার্যকর কমিউনিটিতে পরিণত করতে হবে।

নেটওয়ার্কের মাধ্যমে আমরা অনেক মানুষকে চিনতে পারি; কিন্তু কমিউনিটি হলো সেই জায়গা, যেখানে বিপদের সময় মানুষ একে অপরের পাশে দাঁড়ায়।’আসিফ সালেহ্ আরও বলেন, ‘জীবনের নানা সংকটে পরিবার, বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা তাঁকে এগিয়ে যেতে শক্তি দিয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দেশের পুঁজিবাজারে প্রথম অরেঞ্জ বন্ডের যাত্রা শুরু, সুবিধা কারা পাবেন, কী কাজে লাগবে এই অর্থ দেশের পুঁজিবাজারে প্রথম অরেঞ্জ বন্ডের যাত্রা শুরু, সুবিধা কারা পাবেন, কী কাজে লাগবে... জলে ভাটার টান, অপরূপ হেমন্তের ‘কাউয়াদীঘি হাওর’ জলে ভাটার টান, অপরূপ হেমন্তের ‘কাউয়াদীঘি হাওর’ ঢাকেশ্বরী মন্দিরে বোমা হামলা করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক ঢাকেশ্বরী মন্দিরে বোমা হামলা করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক আপরাইজিং উদ্যোক্তাদের নিয়ে হাল ফ্যাশন-এনেক্সের নতুন উদ্যোগ আপরাইজিং উদ্যোক্তাদের নিয়ে হাল ফ্যাশন-এনেক্সের নতুন উদ্যোগ পাবনায় নাবিল গ্রুপের পার্টনারস মিট অনুষ্ঠিত পাবনায় নাবিল গ্রুপের পার্টনারস মিট অনুষ্ঠিত
advertisement

পাকিস্তানে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দেওয়া বক্তব্য প্রত্যাহার চায় সিপিবি

পাকিস্তানে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দেওয়া বক্তব্য প্রত্যাহার চায় সিপিবি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তান সফর এবং সেখানে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত মা-বোনের আত্মত্যাগ ভুলে যেতে বলার অধিকার কারও নেই—এ কথা উল্লেখ করে স্পিকারকে জাতীয় সংসদে ব্যাখ্যা দিয়ে তাঁর বক্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছে বামপন্থী এই দল।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেছেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন।

তাঁরা বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের জাতীয় সংসদের অভিভাবক হয়ে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে খণ্ডিত করা এবং একাত্তরে সংঘটিত ইতিহাসের বর্বরতম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার ও ক্ষমা চাওয়ার প্রশ্নকে আড়াল করা জাতির জন্য চরম অবমাননাকর।’সিপিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসলামাবাদে স্পিকার বলেছেন, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, পাকিস্তানকে দুর্বল করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেশের পুঁজিবাজারে প্রথম অরেঞ্জ বন্ডের যাত্রা শুরু, সুবিধা কারা পাবেন, কী কাজে লাগবে এই অর্থ

দেশের পুঁজিবাজারে প্রথম অরেঞ্জ বন্ডের যাত্রা শুরু, সুবিধা কারা পাবেন, কী কাজে লাগবে এই অর্থ
দেশের প্রথম অরেঞ্জ বন্ড ‘সাজেদা অরেঞ্জ জিরো-কুপন বন্ড’-এর তালিকাভুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে

দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো অরেঞ্জ বন্ডের যাত্রা শুরু হয়েছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিশেষ ধরনের বন্ড ছেড়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন। বন্ডটির মাধ্যমে ১৫৮ কোটি টাকা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। এই অর্থ নারীদের কৃষি, ব্যবসা, কর্মসংস্থান ও আবাসন খাতে ঋণ দেওয়ার কাজে ব্যবহার করা হবে।

‘সাজেদা অরেঞ্জ জিরো-কুপন বন্ড’ নামের এই বন্ডের তালিকাভুক্তি ও অর্থ সংগ্রহের কার্যক্রম সম্পন্ন হওয়া উপলক্ষে আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আনুষ্ঠানিকভাবে ঘণ্টা বাজানো হয়।

ডিএসইর মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস, ঢাকা স্টক এক্সচেঞ্জ, সাজেদা ফাউন্ডেশন ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু, আলোচনায় বিরোধী নেতা আইজেনকট

প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু, আলোচনায় বিরোধী নেতা আইজেনকট

ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিতে রাজি হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিনিময়ে পালা করে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। এ বিষয়ে ইয়াশার পার্টির প্রধান আইজেনকটের সঙ্গে আলোচনা শুরু হলেও সন্দেহ কাটেনি বিরোধীদের। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন