পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে চোখের পানি আটকে রাখতে পারলেন না রবিউল আউয়াল পিয়াস। এই কান্না শুধু একটি ম্যাচ জয়ের আনন্দে ছিল না। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেকোনো ফুটবল টুর্নামেন্টে এই প্রথম জয়ের স্বাদ পেল তাঁর দল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জয়টাও বড়, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বিপক্ষে ৪-০ গোলে।
ইস্পাহানি-প্রথম আলো চতুর্থ আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে চট্টগ্রাম অঞ্চলের ‘বি’ গ্রুপের এই ম্যাচে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রবিউল। নিজে করেছেন জোড়া গোল, করিয়েছেন আরও একটি। ম্যাচসেরার ট্রফি হাতে যখন চট্টগ্রামের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামের (বন্দর স্টেডিয়াম) সুসজ্জিত মঞ্চে উঠলেন, তখন আবেগের কাছে হার মানলেন এই তরুণ।
টুর্নামেন্টের ইতিহাসে আগে কখনো কোনো ফুটবলারকে পুরস্কার মঞ্চে এভাবে কাঁদতে দেখা যায়নি।দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া এই জয় যেন রবিউল ও তাঁর সতীর্থদের চোখে এঁকে দিয়েছিল আরও বড় এক স্বপ্নের ছবি।
সূত্র: প্রথম আলো

রাফিনিয়ার হ্যাটট্রিক, এল ক্লাসিকোয় হেরে যাওয়া বার্সেলোনা এখন ৬ পয়েন্টে এগিয়ে
খাদের কিনারে ইউনাইটেড: অবনমনের ৩ লক্ষণ
দক্ষিণ আফ্রিকার মাটিতে আবারও কি সেই জয়ের স্বাদ, তাসকিন কী বলছেন
ইয়ামালের পর লা মাসিয়ার নতুন চমক, ১৬ বছর বয়সেই বার্সেলোনার নজরে গাম্বিয়ার কিশোর
৪৬ দিন পর ফিরেই গোল, লাওতারো কি সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন