advertisement

মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গ্রেপ্তার

মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গ্রেপ্তার
হাতকড়া
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ মো. শাহীন (৩৫) নামের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে মোহাম্মদপুরের বছিলা তিন রাস্তার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁর কাছ থেকে দুটি অবিস্ফোরিত পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বছিলা তিন রাস্তার মোড়ে নাশকতার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতা-কর্মীরা একত্র হচ্ছেন বলে গোপন সূত্রে মোহাম্মদপুর থানা-পুলিশ খবর পায়।

আজ ভোর আনুমানিক ৬টা ৫ মিনিটে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে নাশকতাকারীরা দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন।এ সময় পুলিশ ধাওয়া করে মো. শাহীনকে দুটি অবিস্ফোরিত পেট্রলবোমাসহ গ্রেপ্তার করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এখন শরীয়তপুর নিয়েও উদ্বেগ, বাড়তি নিরাপত্তা এখন শরীয়তপুর নিয়েও উদ্বেগ, বাড়তি নিরাপত্তা পরিকল্পনা চার মাস আগে, এরপর নিরাপত্তাকর্মীর কাজ নেন তিনজন পরিকল্পনা চার মাস আগে, এরপর নিরাপত্তাকর্মীর কাজ নেন তিনজন শহরে যাঁরা প্রান্তিক, তাঁরা আরও প্রান্তিক হয়ে পড়ছেন শহরে যাঁরা প্রান্তিক, তাঁরা আরও প্রান্তিক হয়ে পড়ছেন দেশের পুঁজিবাজারে প্রথম অরেঞ্জ বন্ডের যাত্রা শুরু, সুবিধা কারা পাবেন, কী কাজে লাগবে এই অর্থ দেশের পুঁজিবাজারে প্রথম অরেঞ্জ বন্ডের যাত্রা শুরু, সুবিধা কারা পাবেন, কী কাজে লাগবে... জলে ভাটার টান, অপরূপ হেমন্তের ‘কাউয়াদীঘি হাওর’ জলে ভাটার টান, অপরূপ হেমন্তের ‘কাউয়াদীঘি হাওর’
advertisement

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
হাতে বল আছে প্রচুর; কিন্তু উইকেট নেই। পাকিস্তানি বোলারদের সাঁড়াসি বোলিংয়ের মুখে বলতে গেলে কোনঠাসা অবস্থা লঙ্কান ব্যাটারদের। ২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর ১৯৮ রানেই পড়ে গেছে ৯ উইকেট....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার

১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
১২ জন অতিরিক্ত সচিব ও চারজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর দিয়ে রোববার (২৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
নাটকীয় জয় শেষে শ্রীলঙ্কার ১১ নম্বর ব্যাটসম্যান গারুকা সানকেত

২১৭ রানের লক্ষ্য। ২৩.৩ ওভারেই ২ উইকেটে ১৪০ রান তুলে ফেলে শ্রীলঙ্কা ‘এ’। লঙ্কানরা সহজেই জিতে যাচ্ছে ধরে নিয়ে যাঁরা টেলিভিশন কিংবা অনলাইনে লাইভ সম্প্রচার বাদ অন্য কিছুতে মন দিয়েছেন তাঁরা ভুল করেছেন।কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ এশিয়া কাপ রাইজিং স্টারসের পাকিস্তান ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’ ফাইনালে এরপর যা হয়েছে সেটিকে নাটক বললও কম বলা হয়। টপাটপ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা হয়ে যায় ১৯৮/৯।

শ্রীলঙ্কানদের মহাবিপদে ফেলেও সেখান থেকেই জিততে পারল না পাকিস্তান। ১১ নম্বর ব্যাটসম্যান গারুকা সানকেতকে (৪*) নিয়ে দলকে ১ উইকেটের জয় এনে দিয়েই মাঠ ছেড়েছেন ১০ নম্বর ব্যাটসম্যান লাহিরু সামারাকুন (১৫*)। ৪১.৩ ওভারে সফল রান তাড়া শেষে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ‘এ’। নিশান মাদুশকার ব্যাটে ভর করেই সহজ জয়ের পথে এগোচ্ছিল শ্রীলঙ্কা ‘এ’।

৮০ রানের তৃতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী অধিনায়ক পবন রত্নায়েক (৩০) যখন তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হলেন, বোঝার উপায় ছিল কী নাটক জমিয়ে রেখেছে এই ম্যাচ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন