advertisement

রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
নাটকীয় জয় শেষে শ্রীলঙ্কার ১১ নম্বর ব্যাটসম্যান গারুকা সানকেত
ফটো কার্ড প্রিন্ট

২১৭ রানের লক্ষ্য। ২৩.৩ ওভারেই ২ উইকেটে ১৪০ রান তুলে ফেলে শ্রীলঙ্কা ‘এ’। লঙ্কানরা সহজেই জিতে যাচ্ছে ধরে নিয়ে যাঁরা টেলিভিশন কিংবা অনলাইনে লাইভ সম্প্রচার বাদ দিয়ে অন্য কিছুতে মন দিয়েছিলেন, তাঁরা ভুল করেছেন।কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ এশিয়া কাপ রাইজিং স্টারসের পাকিস্তান ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’ ফাইনালে এরপর যা হয়েছে, সেটিকে নাটক বললেও কম বলা হয়।

টপাটপ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা হয়ে যায় ১৯৮/৯। শ্রীলঙ্কানদের মহাবিপদে ফেলেও সেখান থেকেই জিততে পারল না পাকিস্তান। ১১ নম্বর ব্যাটসম্যান গারুকা সানকেতকে (৪*) নিয়ে দলকে ১ উইকেটের জয় এনে দিয়েই মাঠ ছেড়েছেন ১০ নম্বর ব্যাটসম্যান লাহিরু সামারাকুন (১৫*)। ৪১.৩ ওভারে সফল রান তাড়া শেষে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ‘এ’। নিশান মাদুশকার ব্যাটে ভর করে সহজ জয়ের পথে এগোচ্ছিল শ্রীলঙ্কা ‘এ’।

৮০ রানের তৃতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী অধিনায়ক পবন রত্নায়েক (৩০) যখন তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হলেন, বোঝার উপায় ছিল না কী নাটক জমিয়ে রেখেছে এই ম্যাচ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শেষ মুহূর্তের গোলে বিতর্কের ম্যাচে সিটির বিপক্ষে আর্সেনালের নাটকীয় ড্র শেষ মুহূর্তের গোলে বিতর্কের ম্যাচে সিটির বিপক্ষে আর্সেনালের নাটকীয় ড্র রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা রাফিনিয়ার হ্যাটট্রিক, এল ক্লাসিকোয় হেরে যাওয়া বার্সেলোনা এখন ৬ পয়েন্টে এগিয়ে রাফিনিয়ার হ্যাটট্রিক, এল ক্লাসিকোয় হেরে যাওয়া বার্সেলোনা এখন ৬ পয়েন্টে এগিয়ে মঞ্চে স্বপ্নভঙ্গের কান্না, চট্টগ্রাম থেকে শেষ আটে ইনডিপেনডেন্ট ও পোর্ট সিটি মঞ্চে স্বপ্নভঙ্গের কান্না, চট্টগ্রাম থেকে শেষ আটে ইনডিপেনডেন্ট ও পোর্ট সিটি খাদের কিনারে ইউনাইটেড: অবনমনের ৩ লক্ষণ খাদের কিনারে ইউনাইটেড: অবনমনের ৩ লক্ষণ
advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কেফিয়াহ মার্চ’, ফিলিস্তিনের প্রতি সংহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কেফিয়াহ মার্চ’, ফিলিস্তিনের প্রতি সংহতি
‘কেফিয়াহ মার্চ’–এ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা–কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ২৯ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ‘কেফিয়াহ মার্চ’ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।রোববার দুপুরে ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি শুরু হয়।

এ মিছিল ভিসি চত্বর হয়ে নীলক্ষেত তোরণ ঘুরে আবার ভিসি চত্বর, রেজিস্ট্রার ভবনের সামনে দিয়ে ডাকসুর সামনে এসে শেষ হয়।এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ডাকসুর সহসভাপতি (ভিপি) ও ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিউদ্দিন খান, সেক্রেটারি কাজী আশিক ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান।প্রধান অতিথির বক্তব্যে আবু সাদিক কায়েম বলেন, ইসরায়েল ও ভারতে মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে।

এসব বন্ধ করতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জিয়াউলের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক সম্পন্ন, হয়েছে সরাসরি সম্প্রচার

জিয়াউলের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক সম্পন্ন, হয়েছে সরাসরি সম্প্রচার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

শতাধিক ব্যক্তিকে গুম–খুনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। রোববার জিয়াউলের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তাঁর আইনজীবী ও বোন নাজনীন নাহার। আসামিপক্ষের এই যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়েছে।আসামিপক্ষের আইনজীবী নাজনীন নাহার যুক্তিতর্কে বলেন, মিডিয়ার মাধ্যমে বিচারের আগেই রায় দিয়ে দেওয়া হচ্ছে।

রায়ের আগেই জিয়াউল আহসানকে ‘দানব’ হিসেবে উপস্থাপন করা হচ্ছে পুরো সমাজ, জাতির কাছে। এর ফলাফল হচ্ছে জিয়াউল আহসানের পৈতৃক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, যার মালিকানা জিয়াউলের আট ভাই–বোনের। নিজেও (নাজনীন নাহার) এই সম্পত্তির অংশীদার এবং তিনিও ক্ষতিগ্রস্ত।

বিচারের আগেই রায় দিয়ে ‘দানব’ হিসেবে উপস্থাপনের অধিকার কারও নেই বলেও উল্লেখ করেন তিনি।জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা কিছু অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন আইনজীবী নাজনীন নাহার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিরপুরের পৃথক এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ

মিরপুরের পৃথক এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ
ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুরের পৃথক এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাতে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়।পুলিশ বলছে, ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।ঢাকার পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, মিরপুর ১১ নম্বর সেকশন এলাকার নাভানা ভবনের সামনে একটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটেছে মিরপুরে সাংবাদিকদের আবাসিক এলাকার সামনের সড়কে।ওসি জালাল উদ্দিন বলেন, ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।রাজধানীতে রাতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন