advertisement

শেষ মুহূর্তের গোলে বিতর্কের ম্যাচে সিটির বিপক্ষে আর্সেনালের নাটকীয় ড্র

শেষ মুহূর্তের গোলে বিতর্কের ম্যাচে সিটির বিপক্ষে আর্সেনালের নাটকীয় ড্র
আর্সেনালের পেনাল্টি বক্সে ভিক্টর ইয়োকেরেসের হাতে বল লাগলেও পেনাল্টি দেয়নি ভিএআর
ফটো কার্ড প্রিন্ট

আর্সেনাল ২: ২ ম্যানচেস্টার সিটিদারুণ প্রতিদ্বন্দ্বিতাময় ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হারতে বসেছিল প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল। তবে শেষ মুহূর্তে ইউরিয়েন টিম্বারের বিতর্কিত এক সমতাসূচক গোলে ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে গানাররা। যোগ করা সময়ে সিটির দাবি করা পেনাল্টিও নাকচ করে দেয় ভিএআর। আর্সেনালের পেনাল্টি বক্সে ভিক্টর ইয়োকেরেসের হাতে বল লাগলেও পেনাল্টি দেয়নি ভিএআর।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্সেনাল। তবে স্বাগতিকদের সেই প্রবল চাপ সামলে নিয়ে আর্লিং হলান্ডের গোলে এগিয়ে যায় সিটি। আর্সেনালের খেলোয়াড়দের সহজ ভুলে বল পেয়ে যান হলান্ড, এরপর দারুণ এক বাঁকানো শটে গোলরক্ষক দাভিদ রায়াকে পরাস্ত করেন তিনি।সমতায় ফিরতে অবশ্য বেশি সময় নেয়নি আর্সেনাল। ছয় মিনিট পরই ক্রিস্তোস জোলিসের বাড়ানো ক্রস দূরের পোস্টে পেয়ে যান মিকেল মেরিনো।

তিনি হেডে বল বাড়ান বক্সের ভেতরে, আর ছুটে এসে প্রায় গোলমুখ থেকেই ডাইভিং হেডে জাল কাঁপান কাই হাভার্টজ।গোলের পর আর্লিং হলান্ডবিরতির তিন মিনিট পর আবারও এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা রাফিনিয়ার হ্যাটট্রিক, এল ক্লাসিকোয় হেরে যাওয়া বার্সেলোনা এখন ৬ পয়েন্টে এগিয়ে রাফিনিয়ার হ্যাটট্রিক, এল ক্লাসিকোয় হেরে যাওয়া বার্সেলোনা এখন ৬ পয়েন্টে এগিয়ে মঞ্চে স্বপ্নভঙ্গের কান্না, চট্টগ্রাম থেকে শেষ আটে ইনডিপেনডেন্ট ও পোর্ট সিটি মঞ্চে স্বপ্নভঙ্গের কান্না, চট্টগ্রাম থেকে শেষ আটে ইনডিপেনডেন্ট ও পোর্ট সিটি খাদের কিনারে ইউনাইটেড: অবনমনের ৩ লক্ষণ খাদের কিনারে ইউনাইটেড: অবনমনের ৩ লক্ষণ
advertisement

৫০তম বিসিএসের ফল আগামী সপ্তাহে, ডিসেম্বরে ৫২তমের বিজ্ঞপ্তি

আগামী ১৪ অথবা ১৫ ডিসেম্বর ৫২তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছরের মার্চের শেষ সপ্তাহে আয়োজনের পরিকল্পনা রয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

রুদ্ধশ্বাস নাটক শেষে এশিয়া কাপ রাইজিং স্টারসে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
নাটকীয় জয় শেষে শ্রীলঙ্কার ১১ নম্বর ব্যাটসম্যান গারুকা সানকেত

২১৭ রানের লক্ষ্য। ২৩.৩ ওভারেই ২ উইকেটে ১৪০ রান তুলে ফেলে শ্রীলঙ্কা ‘এ’। লঙ্কানরা সহজেই জিতে যাচ্ছে ধরে নিয়ে যাঁরা টেলিভিশন কিংবা অনলাইনে লাইভ সম্প্রচার বাদ দিয়ে অন্য কিছুতে মন দিয়েছিলেন, তাঁরা ভুল করেছেন।কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ এশিয়া কাপ রাইজিং স্টারসের পাকিস্তান ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’ ফাইনালে এরপর যা হয়েছে, সেটিকে নাটক বললেও কম বলা হয়।

টপাটপ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা হয়ে যায় ১৯৮/৯। শ্রীলঙ্কানদের মহাবিপদে ফেলেও সেখান থেকেই জিততে পারল না পাকিস্তান। ১১ নম্বর ব্যাটসম্যান গারুকা সানকেতকে (৪*) নিয়ে দলকে ১ উইকেটের জয় এনে দিয়েই মাঠ ছেড়েছেন ১০ নম্বর ব্যাটসম্যান লাহিরু সামারাকুন (১৫*)। ৪১.৩ ওভারে সফল রান তাড়া শেষে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ‘এ’। নিশান মাদুশকার ব্যাটে ভর করে সহজ জয়ের পথে এগোচ্ছিল শ্রীলঙ্কা ‘এ’।

৮০ রানের তৃতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী অধিনায়ক পবন রত্নায়েক (৩০) যখন তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হলেন, বোঝার উপায় ছিল না কী নাটক জমিয়ে রেখেছে এই ম্যাচ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মোশাররফ ভাই আগে যেমন আমাকে সারাক্ষণ জ্বালাতেন, এখনো তেমনই: সুমাইয়া শিমু

মোশাররফ ভাই আগে যেমন আমাকে সারাক্ষণ জ্বালাতেন, এখনো তেমনই: সুমাইয়া শিমু
সুমাইয়া শিমু

সুমাইয়া শিমুসঅভিনয়শিল্পী মোশাররফ করিম ও সুমাইয়া শিমু একসময় ছোট পর্দার জনপ্রিয় জুটি ছিলেন। ‘এফএনএফ’, ‘হাউসফুল’, ‘রেডিও চকলেট’সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। ক্যারিয়ারের শুরু থেকেই অনেক নাটকে একসঙ্গে কাজ করেছেন এই দুই শিল্পী।

এবার প্রথমবারের মতো জুটি হয়ে সিনেমায় অভিনয় করছেন তাঁরা।সহশিল্পী হিসেবে মোশাররফ করিমকে আবারও পেয়ে রোববার সন্ধ্যায় প্রথম আলোকে সুমাইয়া শিমু বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে অনেক কাজ করেছি। আমাদের বোঝাপড়াও দারুণ। তিনি শিল্পী হিসেবে যেমন ভালো, মানুষ হিসেবেও অমায়িক। একসঙ্গে অভিনয় করতে গিয়ে আগের শুটিংয়ের দিনগুলোর কথা মনে পড়ছে। একসঙ্গে অনেক মজা করতাম, আনন্দ করে শুটিং করতাম।’সিনেমায় একসঙ্গে দেখা যাবে মোশাররফ করিম, শিমু ও দীঘিকে।

ছবি: চরকির সৌজন্যেএকসময় নাটকে নিয়মিত দেখা যেত এই জুটিকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন