মূল সূত্র: বিস্তারিত পড়ুন
গীতিকবি শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক
ব্যান্ড সংগীতের গীতিকবি লতিফুল ইসলাম শিবলী এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পেলেন। এক বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রেড-১ পদমর্যাদায় তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে তাঁকে। নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি জানিয়েছেন লতিফুল ইসলাম শিবলী। এক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।
আমার ওপর বিশ্বাস এবং আস্থা রাখার জন্য সরকারকে ধন্যবাদ।’ এর আগে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর দুই বছরের চুক্তিতে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন শিবলী।
সূত্র: প্রথম আলো
এবার ১২ জন অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
এবার ১২ জন অতিরিক্ত সচিব ও চারজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাঁরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
২০২৪ সালে জুলাই গণ–অভ্যুত্থানের পর থেকেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনা ঘটছে।
একইভাবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে।নতুন করে যে ১২ জন অতিরিক্ত সচিবকে অবসরে পাঠানো হয়েছে, তাঁরা হলেন মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, নুরুন আখতার, গৌতম চন্দ্র পাল, আবু আহমদ ছিদ্দীকী, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, মো. সাবিরুল ইসলাম, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. মাহমুদুল হাসান, হুমায়রা সুলতানা, মো. জহির রায়হান, এ কে এম টিপু সুলতান এবং মেহেদী হাসান।এবার ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকারআর বাধ্যতামূলক অবসরে পাঠানো যুগ্ম সচিবেরা হলেন মোহাম্মদ নূরুল ইসলাম, আল মামুন মুর্শেদ, মনিরা বেগম ও নিরোদ চন্দ্র মন্ডল।এর আগে গত জুলাই মাসে ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল সরকার।তিন সচিবসহ যেসব কর্মকর্তাকে পাঠানো হলো বাধ্যতামূলক অবসরে
সূত্র: প্রথম আলো
শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে নিয়োগ পেলেন ৭ জন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন

শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে নিয়োগ পেলেন ৭ জন
শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা
১৬ অতিরিক্ত ও যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
উপদেষ্টা পরিষদ করছে জামায়াত, জেলা ও মহানগর আমির নির্বাচন পদ্ধতিতে আসছে পরিবর্তন
সরানো হলো প্রতিরক্ষা সচিবকে, খাদ্য মন্ত্রণালয়ে নতুন সচিব

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন