advertisement

গীতিকবি শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

গীতিকবি শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক
লতিফুল ইসলাম শিবলী
ফটো কার্ড প্রিন্ট

ব্যান্ড সংগীতের গীতিকবি লতিফুল ইসলাম শিবলী এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পেলেন। এক বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রেড-১ পদমর্যাদায় তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে তাঁকে। নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি জানিয়েছেন লতিফুল ইসলাম শিবলী। এক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।

আমার ওপর বিশ্বাস এবং আস্থা রাখার জন্য সরকারকে ধন্যবাদ।’ এর আগে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর দুই বছরের চুক্তিতে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন শিবলী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সিনেমা ছাড়িয়ে উৎসবে ‘কন্যা’, ইউটিউবে ১০০ মিলিয়ন সিনেমা ছাড়িয়ে উৎসবে ‘কন্যা’, ইউটিউবে ১০০ মিলিয়ন এক কানের দুলেই ভাইরাল জেনেলিয়া, কী আছে এই সাজে এক কানের দুলেই ভাইরাল জেনেলিয়া, কী আছে এই সাজে সিনেমা ছাড়িয়ে উৎসবে ‘কন্যা’, ইউটিউবে ১০০ মিলিয়ন সিনেমা ছাড়িয়ে উৎসবে ‘কন্যা’, ইউটিউবে ১০০ মিলিয়ন নায়িকা থেকে গায়িকা, হঠাৎ কেন সিনেমার গানে বুবলী? নায়িকা থেকে গায়িকা, হঠাৎ কেন সিনেমার গানে বুবলী? ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে নেট–দুনিয়া মাতানো কে এই তরুণ? ‘দিলরুবা দিলনাশি’ দিয়ে নেট–দুনিয়া মাতানো কে এই তরুণ?
advertisement

আ.লীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা সরওয়ার জামালের

সরওয়ার জামাল নিজাম বলেন, তাদের বিরুদ্ধে আপনারা সজাগ থাকবেন। এদের বিরুদ্ধে আমার নেতাকর্মীরা যদি দৃষ্টান্তমূলক কোনো কাজ করতে পারেন, তাহলে তাদের আমরা পুরস্কৃত করব, ইনশা আল্লাহ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এবার ১২ জন অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

এবার ১২ জন অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

এবার ১২ জন অতিরিক্ত সচিব ও চারজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাঁরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। রোববার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

২০২৪ সালে জুলাই গণ–অভ্যুত্থানের পর থেকেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনা ঘটছে।

একইভাবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে।নতুন করে যে ১২ জন অতিরিক্ত সচিবকে অবসরে পাঠানো হয়েছে, তাঁরা হলেন মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, নুরুন আখতার, গৌতম চন্দ্র পাল, আবু আহমদ ছিদ্দীকী, আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, মো. সাবিরুল ইসলাম, মো. হেলাল মাহমুদ শরিফ, মো. মাহমুদুল হাসান, হুমায়রা সুলতানা, মো. জহির রায়হান, এ কে এম টিপু সুলতান এবং মেহেদী হাসান।এবার ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকারআর বাধ্যতামূলক অবসরে পাঠানো যুগ্ম সচিবেরা হলেন মোহাম্মদ নূরুল ইসলাম, আল মামুন মুর্শেদ, মনিরা বেগম ও নিরোদ চন্দ্র মন্ডল।এর আগে গত জুলাই মাসে ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল সরকার।তিন সচিবসহ যেসব কর্মকর্তাকে পাঠানো হলো বাধ্যতামূলক অবসরে

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিতে নিয়োগ পেলেন ৭ জন

নিয়োগপ্রাপ্তরা হলেন শাহনাজ পারভীন লিপি, আব্দুল হালিম চঞ্চল, সারমিন সুলতানা ইসলাম, বৈশাখী সমদ্দার, শাহীন দিল-রিয়াজ, দীপক কুমার গোস্বামী ও ড্যানিয়েল আফজালুর রহমান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন