আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আজ সোমবার ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিচার শুরু হচ্ছে। ক্ষমতায় থাকার সময় মাদকবিরোধী অভিযানের নামে হাজারো মানুষকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই বিচার হচ্ছে।দুতার্তে (৮১) আইসিসিতে বিচারের মুখোমুখি হওয়া প্রথম কোনো এশীয় নেতা।
গত বছর ম্যানিলায় গ্রেপ্তারের পর তাঁকে নেদারল্যান্ডসের দ্য হেগ–এ আটককেন্দ্রে নেওয়া হয়।বিচার শুরুর দিন দুতার্তে অভিযোগ বুঝতে পারছেন কি না এবং দোষ স্বীকার করেন কি না, তা বিচারকেরা যাচাই করে দেখবেন। এরপর সূচনা বক্তব্য দেওয়া হবে। দুতার্তের এই বিচারপ্রক্রিয়ায় প্রতিদিন চার ঘণ্টা করে শুনানি চলবে। তাঁর বিরুদ্ধে প্রায় ১০০ জন সাক্ষী হাজির করা হবে।
আইসিসি বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক ও পরিকল্পিত হত্যাকাণ্ডের অংশ হিসেবে ৪৯টি ঘটনায় ৭৬ জনের মৃত্যুর বিষয়টি পর্যালোচনা করবেন।
সূত্র: প্রথম আলো

কবি নজরুলের শেষ জীবন কাটানো কলকাতার ফ্ল্যাটটি কিনে নিতে চান নাতনি মিষ্টি কাজী
প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু, আলোচনায় বিরোধী নেতা আইজেনকট
ব্যালারাটের বসন্ত উৎসব ও নকীব খানের সংগীতসন্ধ্যা
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা, ভারতজুড়ে ‘দার-এ-নিজাত’ উন্মাদনা!
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা, ভারতজুড়ে ‘দার-এ-নিজাত’ উন্মাদনা!

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন