advertisement

ব্যালারাটের বসন্ত উৎসব ও নকীব খানের সংগীতসন্ধ্যা

ব্যালারাটের বসন্ত উৎসব ও নকীব খানের সংগীতসন্ধ্যা
মঞ্চে উপস্থিত বিবিআই কমিটির সাত সদস্য ও আমন্ত্রিত বিশেষ অতিথিরা
ফটো কার্ড প্রিন্ট

পিঠা উৎসব, মাল্টিকালচারাল সাংস্কৃতিক পরিবেশনা, প্রথম বাংলা ম্যাগাজিনের মোড়ক উন্মোচন এবং কিংবদন্তি শিল্পী নকীব খানের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনায় মুখর হলো অস্ট্রেলিয়ার ব্যালারাট শহর। ৭ নভেম্বর ২০২৬, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ঐতিহাসিক ব্যালারাট শহরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ব্যালারাট বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইনকরপোরেটেড (বিবিএআই) আয়োজিত ‘মাল্টিকালচারাল স্প্রিং ফেস্টিভ্যাল ২০২৬’।

ভিক্টোরিয়ান স্টেট গভ.–এর মাল্টিকালচারাল ফেস্টিভ্যালস অ্যান্ড ইভেন্টস প্রোগ্রাম গ্রান্টের সহযোগিতায় আয়োজিত এই উৎসব পরিণত হয়েছিল বিভিন্ন দেশের মানুষের এক মিলনমেলায়। ব্যালারাটের ব্রাউন হিল কমিউনিটি হলে অনুষ্ঠিত এই আয়োজনে আড়াই শতাধিক বাংলাদেশির পাশাপাশি অংশ নেন ভারত, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের মানুষ।

উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, রাজ্যের একজন মন্ত্রী, সিটি কাউন্সিলের প্রতিনিধি, মাল্টিকালচারাল সংগঠনের নেতৃবৃন্দ।পিঠার সুবাসে উৎসবের সূচনাবেলা সাড়ে তিনটায় ঐতিহ্যবাহী পিঠা উৎসবের মধ্য দিয়ে শুরু হয় দিনের আয়োজন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু, আলোচনায় বিরোধী নেতা আইজেনকট প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু, আলোচনায় বিরোধী নেতা আইজেনকট সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা, ভারতজুড়ে ‘দার-এ-নিজাত’ উন্মাদনা! সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা, ভারতজুড়ে ‘দার-এ-নিজাত’ উন্মাদনা! সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা, ভারতজুড়ে ‘দার-এ-নিজাত’ উন্মাদনা! সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা, ভারতজুড়ে ‘দার-এ-নিজাত’ উন্মাদনা! নেতানিয়াহু কি ক্ষমতা হারাচ্ছেন নাকি ভাগাভাগি করবেন নেতানিয়াহু কি ক্ষমতা হারাচ্ছেন নাকি ভাগাভাগি করবেন হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’ হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ‘ক্লাউড ওয়ান’
advertisement

পাকিস্তানে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দেওয়া বক্তব্য প্রত্যাহার চায় সিপিবি

পাকিস্তানে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দেওয়া বক্তব্য প্রত্যাহার চায় সিপিবি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তান সফর এবং সেখানে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত মা-বোনের আত্মত্যাগ ভুলে যেতে বলার অধিকার কারও নেই—এ কথা উল্লেখ করে স্পিকারকে জাতীয় সংসদে ব্যাখ্যা দিয়ে তাঁর বক্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছে বামপন্থী এই দল।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেছেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন।

তাঁরা বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের জাতীয় সংসদের অভিভাবক হয়ে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে খণ্ডিত করা এবং একাত্তরে সংঘটিত ইতিহাসের বর্বরতম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার ও ক্ষমা চাওয়ার প্রশ্নকে আড়াল করা জাতির জন্য চরম অবমাননাকর।’সিপিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসলামাবাদে স্পিকার বলেছেন, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, পাকিস্তানকে দুর্বল করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেশের পুঁজিবাজারে প্রথম অরেঞ্জ বন্ডের যাত্রা শুরু, সুবিধা কারা পাবেন, কী কাজে লাগবে এই অর্থ

দেশের পুঁজিবাজারে প্রথম অরেঞ্জ বন্ডের যাত্রা শুরু, সুবিধা কারা পাবেন, কী কাজে লাগবে এই অর্থ
দেশের প্রথম অরেঞ্জ বন্ড ‘সাজেদা অরেঞ্জ জিরো-কুপন বন্ড’-এর তালিকাভুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে

দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো অরেঞ্জ বন্ডের যাত্রা শুরু হয়েছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিশেষ ধরনের বন্ড ছেড়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন। বন্ডটির মাধ্যমে ১৫৮ কোটি টাকা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। এই অর্থ নারীদের কৃষি, ব্যবসা, কর্মসংস্থান ও আবাসন খাতে ঋণ দেওয়ার কাজে ব্যবহার করা হবে।

‘সাজেদা অরেঞ্জ জিরো-কুপন বন্ড’ নামের এই বন্ডের তালিকাভুক্তি ও অর্থ সংগ্রহের কার্যক্রম সম্পন্ন হওয়া উপলক্ষে আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আনুষ্ঠানিকভাবে ঘণ্টা বাজানো হয়।

ডিএসইর মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস, ঢাকা স্টক এক্সচেঞ্জ, সাজেদা ফাউন্ডেশন ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু, আলোচনায় বিরোধী নেতা আইজেনকট

প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু, আলোচনায় বিরোধী নেতা আইজেনকট

ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিতে রাজি হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিনিময়ে পালা করে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। এ বিষয়ে ইয়াশার পার্টির প্রধান আইজেনকটের সঙ্গে আলোচনা শুরু হলেও সন্দেহ কাটেনি বিরোধীদের। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন