advertisement

লস অ্যাঞ্জেলেসে বিজয় বহরের নতুন নেতৃত্বের শপথ, ১৩ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজন

লস অ্যাঞ্জেলেসে বিজয় বহরের নতুন নেতৃত্বের শপথ, ১৩ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজন
লস অ্যাঞ্জেলেসে সম্প্রতি অনুষ্ঠিত হয় ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ মেয়াদের নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান। ছবিতে শপথ নেওয়ার পর মঞ্চে নতুন কমিটির সদস্যদের একাংশ
ফটো কার্ড প্রিন্ট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির অন্যতম পরিচিত বার্ষিক আয়োজন ‘বাংলার বিজয় বহর’। প্রবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৩ ডিসেম্বর আবারও বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা, পথমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।

এ উপলক্ষে সম্প্রতি শপথ নিয়েছে সংগঠনটির ২০২৬–২৭ মেয়াদের নতুন কমিটি।১৩ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসের ৩০০ সাউথ আলেকজান্দ্রিয়া অ্যাভিনিউয়ে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই দিনব্যাপী আয়োজন। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা। এরপর থাকবে পথমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মোহাম্মদ জাবেদ ইকবালের।আয়োজনে প্যারেড মার্শাল হিসেবে থাকবেন লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট ১০-এর কাউন্সিলওম্যান হিদার হাট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ছেলেদের বিয়ের বয়স ১৮ করার সুপারিশ ছেলেদের বিয়ের বয়স ১৮ করার সুপারিশ কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ডরিন রিমান্ড শেষে কারাগারে কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ডরিন রিমান্ড শেষে কারাগারে মুঠোফোন বন্ধ রেখে কুয়াকাটায়: বরিশালের বিচারককে কারণ দর্শানোর নির্দেশ মুঠোফোন বন্ধ রেখে কুয়াকাটায়: বরিশালের বিচারককে কারণ দর্শানোর নির্দেশ স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে রিট স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে রিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কেফিয়াহ মার্চ’, ফিলিস্তিনের প্রতি সংহতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কেফিয়াহ মার্চ’, ফিলিস্তিনের প্রতি সংহতি
advertisement

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, জামায়াত নেতা গ্রেফতার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছেলেদের বিয়ের বয়স ১৮ করার সুপারিশ

ছেলেদের বিয়ের বয়স ১৮ করার সুপারিশ
বাল্যবিবাহ

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউনিসেফ বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুসারে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করার সুপারিশ করেছে। তবে নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক আবু জাফর মো. জাহিদ হোসেনের বিবেচনায় ২১ বছর বয়স রাখা উচিত বলে এর বিরোধিতা করেছেন। সংস্থা দুটি আইনের ১৯ ধারা বাতিল এবং বাল্যবিবাহ শিশুর ইচ্ছায় বাতিলযোগ্য করার পরামর্শ দিয়েছে। বাংলাদেশে এখনো ৪৭% নারীর ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ডরিন রিমান্ড শেষে কারাগারে

কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ডরিন রিমান্ড শেষে কারাগারে
মুমতারিন ফেরদৌস ডরিন

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার মুমতারিন ফেরদৌস ডরিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে ডরিন।

আনার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় খুন হন।রোববার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিব উল্লাহ পিয়াসের আদালত ডরিনের জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।প্রথম আলোকে বিষয়টি জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।তিন দিনের রিমান্ড শেষে ডরিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক শাহাদাত হোসেন।আসামিপক্ষের আইনজীবীরা তাঁর জামিন চেয়ে শুনানি করেন।

রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন