যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির অন্যতম পরিচিত বার্ষিক আয়োজন ‘বাংলার বিজয় বহর’। প্রবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী ১৩ ডিসেম্বর আবারও বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা, পথমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।
এ উপলক্ষে সম্প্রতি শপথ নিয়েছে সংগঠনটির ২০২৬–২৭ মেয়াদের নতুন কমিটি।১৩ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসের ৩০০ সাউথ আলেকজান্দ্রিয়া অ্যাভিনিউয়ে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই দিনব্যাপী আয়োজন। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা। এরপর থাকবে পথমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মোহাম্মদ জাবেদ ইকবালের।আয়োজনে প্যারেড মার্শাল হিসেবে থাকবেন লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের ডিস্ট্রিক্ট ১০-এর কাউন্সিলওম্যান হিদার হাট।
সূত্র: প্রথম আলো

ছেলেদের বিয়ের বয়স ১৮ করার সুপারিশ
কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ডরিন রিমান্ড শেষে কারাগারে
মুঠোফোন বন্ধ রেখে কুয়াকাটায়: বরিশালের বিচারককে কারণ দর্শানোর নির্দেশ
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে রিট
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কেফিয়াহ মার্চ’, ফিলিস্তিনের প্রতি সংহতি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন