advertisement
advertisement

পাথর-পানির জাফলংয়ে ছুটির আমেজ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
পাথর-পানির জাফলংয়ে ছুটির আমেজ

পরিবার-পরিজন নিয়ে দুর্গাপূজার ছুটিতে জাফলংয়ে ঘুরতে এসেছেন অনেকে

advertisement

পিয়াইন নদের স্বচ্ছ জলে ছড়িয়ে-ছিটিয়ে আছে পাথর। পেছনে দাঁড়িয়ে পাহাড়, চারপাশে প্রকৃতির অপার সৌন্দর্য। দুর্গাপূজার ছুটিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে তাই পর্যটকদের ভিড়। কেউ নদের অগভীর জলে নেমে জলকেলিতে মেতেছেন, কেউ পাথরের ওপর দিয়ে হেঁটে ঘুরে দেখছেন প্রকৃতি। কেউ আবার প্রিয় মুহূর্তগুলো মুঠোফোনের ক্যামেরায় ধরে রাখছেন।

পাথর, পানি আর পাহাড়ের সৌন্দর্যে ছুটির দিনগুলো উপভোগ করছেন তাঁরা।পরিবার-পরিজন নিয়ে দুর্গাপূজার ছুটিতে জাফলংয়ে ঘুরতে এসেছেন অনেকে পিয়াইন নদের পানি কমে যাওয়ায় পাথরের ফাঁকে ফাঁকে তৈরি হয়েছে অগভীর জলাধার।

সেখানে নেমে জলকেলিতে মেতেছেন পর্যটকেরা পিয়াইন নদের অগভীর জলে কেউ সাঁতার কাটছেন, কেউ দাঁড়িয়ে উপভোগ করছেন নদের সৌন্দর্য পাথর, পানি আর পাহাড়ের সৌন্দর্যের মধ্যে কাটানো মুহূর্তগুলো মুঠোফোনের ক্যামেরায় ধরে রাখছেন পর্যটকেরা পিয়াইন নদের পাথরঘেরা জল আর পেছনের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে জাফলংয়ে ভিড় করেছেন অনেকেই নদের পানি কমে যাওয়ায় জেগে উঠেছে পাথর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর