advertisement
advertisement

তলব করতে পারে, হাজিরে বাধ্য করতে পারে না সংসদীয় কমিটি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
তলব করতে পারে, হাজিরে বাধ্য করতে পারে না সংসদীয় কমিটি

প্রতীকী ছবি

advertisement

সংসদীয় কমিটি কাউকে সাক্ষ্য দিতে তলব করতে পারে, চাইতে পারে প্রয়োজনীয় নথিপত্রও। কিন্তু কেউ তলবে সাড়া না দিলে তাঁকে হাজির করা বা নথি দিতে বাধ্য করার পূর্ণাঙ্গ আইনি ক্ষমতা কমিটির নেই। স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পার হলেও এ ঘাটতি দূর করতে কোনো আইন হয়নি। ২০১১ সালে এ বিষয়ে একটি খসড়া তৈরি হলেও তা আইনে পরিণত হয়নি।

ফলে সংসদীয় কমিটির তদন্তের ক্ষমতা বাড়ানো এবং জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ এখনো অসম্পূর্ণ।সংবিধানের ৭৬ অনুচ্ছেদে সংসদীয় কমিটির গঠন ও দায়িত্বের কথা বলা হয়েছে। কমিটি খসড়া আইন বা বিল পরীক্ষা, আইনের বাস্তবায়ন পর্যালোচনা এবং মন্ত্রণালয়ের কার্যক্রম তদন্ত করতে পারে।

এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে তথ্য চাইতে পারে এবং অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে মৌখিক বা লিখিত উত্তর নিতে পারে।নিজাম উদ্দিন আহমদ, সুপার নিউমারারি অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সংসদীয় কমিটি যদি কোনো সাক্ষীকে হাজির হতে বাধ্য করতে না পারে, তাহলে কমিটির কার্যকর ক্ষমতা থাকে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর