ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। আট মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আহত হওয়ার পর তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এবং নিয়মিত দায়িত্ব পালন করছেন বলে দাবি করেছেন দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক আবদুল মজিদ হাকিম ইলাহি। তিনি বলেছেন, গত সপ্তাহেই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মোজতবার সাত ঘণ্টার বৈঠক হয়েছে। তবে আট মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় আহত হওয়ার পর থেকে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে প্রশ্নের জবাবে আবদুল মজিদ বলেন, মোজতবা ‘খুব, খুব, খুব সুস্থ আছেন’ এবং ভালোভাবে তাঁর দায়িত্ব পালন করছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর প্রথম দিন বিমান হামলায় নিহত হন দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বাবার মৃত্যুর পরপরই সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পান মোজতবা খামেনি।
এর পর থেকে তিনি জনসমক্ষে আসেননি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।