advertisement
advertisement

২ হাজার ডলারের ভাঁজ করা আইফোন বাজারে, এবার উন্মাদনা কম কেন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
২ হাজার ডলারের ভাঁজ করা আইফোন 
বাজারে, এবার উন্মাদনা কম কেন

ভাঁজ খুললে আইফোন ডুও এমন দেখায়

advertisement

অ্যাপলের প্রথম ভাঁজ করা ফোন আইফোন ডুয়ো শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের বাজারে এসেছে। ফোনটির দাম প্রায় দুই হাজার ডলার। তবে আগে আইফোন উন্মোচনের সময় যে জাঁকজমক ও উন্মাদনা দেখা যেত, এবার তা ছিল তুলনামূলক কম।সিঙ্গাপুর ও সাংহাই থেকে লন্ডন ও বার্লিন—বিভিন্ন শহরে ফোনটির চাহিদা ছিল বেশ ভালো। তবে বিক্রি সীমিত রাখায় আগের মতো দোকানের বাইরে দীর্ঘ সারি কিংবা রাতভর অপেক্ষা করতে দেখা যায়নি ক্রেতাদের।

স্যামসাং ইলেকট্রনিকস ও হুয়াওয়ে টেকনোলজিসের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো বহু বছর ধরেই উচ্চমূল্যের ভাঁজ করা ফোন বিক্রি করছে। আইফোন ডুয়ো বাজারে আসার মধ্য দিয়ে পরীক্ষা হচ্ছে, অ্যাপল কি ভাঁজ করা ফোনের ছোট বাজারটিকে নতুন রূপ দিতে পারবে? স্মার্টফোনের ক্ষেত্রে আইফোন যেমন বড় পরিবর্তন এনেছিল, এবারও কি তেমন কিছু ঘটবে?অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাসের জন্যও এটি একটি বড় পরীক্ষা।

এর আগে প্রতিষ্ঠানটির হার্ডওয়্যার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা টার্নাস সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার মাত্র এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে ফোনটি উন্মোচন করেন।এক সপ্তাহ আগে আইফোন ডুয়োর আগাম ফরমাশ নেওয়া শুরু করে অ্যাপল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর