বিশ্বের বর্তমানে সবচেয়ে বড় মাথাব্যথা কাপড়ের বর্জ্য। আর এই বর্জ পুনর্ব্যবহার নিয়ে হচ্ছে আলোচনা ও গবেষণা। এমনকি সামনে আসে এই প্রশ্নও—কাপড়ের বর্জ্য দিয়েই কি তৈরি হতে পারে নতুন পোশাক? এই বিষয় নিয়ে কাজও হচ্ছে। সম্প্রতি এর সম্ভাবনা খুঁজতে জায়ান্ট গ্রুপের কারখানা ঘুরে দেখেছেন বিইউএফটির শিক্ষার্থীরা।কাপড় কাটার পর পড়ে থাকা টুকরা কিংবা উৎপাদনের সময় অব্যবহৃত থেকে যাওয়া কাপড় দিয়ে কি তৈরি করা সম্ভব নতুন পোশাক?
সেই সম্ভাবনা খুঁজতেই সম্প্রতি জায়ান্ট গ্রুপের নিটওয়্যার ফ্যাক্টরি কারখানা ঘুরে দেখেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) শিক্ষার্থীরা। কারখানার কাজ কাছ থেকে দেখে তাঁরা জানার সুযোগ পান, উৎপাদনের বিভিন্ন ধাপে কীভাবে বস্ত্রবর্জ্য তৈরি হয় এবং সেগুলো নতুনভাবে কাজে লাগানোর সুযোগ কোথায়।কারখানার ভেতরে বাস্তব অভিজ্ঞতাশ্রেণিকক্ষে কাপড়, নকশা ও উৎপাদনপ্রক্রিয়া সম্পর্কে শেখার সুযোগ থাকে।
তবে কারখানায় গিয়ে পুরো প্রক্রিয়াটি সামনে থেকে দেখার অভিজ্ঞতা আলাদা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।